রাজ্য

বিজেপি সাংসদ ও বিধায়ককে ফোন মুকুলের,গরু-ছাগল নয় যে বেঁধে রাখব, মন্তব্য দিলীপের

বিজেপি সাংসদ ও বিধায়ককে ফোন মুকুলের,গরু-ছাগল নয় যে বেঁধে রাখব, মন্তব্য দিলীপের - West Bengal News 24

তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন সবে মাত্র ২৪ ঘণ্টা কেটেছে। আর তার মধ্যেই বিজেপি ভাঙানোর খেলায় নেমে পড়লেন মুকুল রায়। সূত্রের খবর, গতকাল রাতে বিজেপির এক সাংসদ এবং ১০ জন বিধায়ককে ফোন করেন মুকুল। আর তাদের মধ্যে কয়েকজন সেই ফোনের কথা বিজেপি নেতৃত্বকে জানানোয় এই খবর সামনে এসেছে।

এই কথা প্রকাশ্যে আসতেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিধায়করা গরু-ছাগল নয় যে বেঁধে রাখব। মুকুল প্রসঙ্গে বলেন, ‘উনি একটা দলে ছিলেন। সেখানকার পূর্ব পরিচিতদের ফোন করতেই পারেন। আমরা নিশ্চিত যারা আসল বিজেপি তারা কেউই বিজেপি ছাড়বে না। আর যারা আয়ারাম, গায়ারাম তাদের নিয়ে কোনও ভাবনা আমাদের নেই।’

তবে মুকুলের যোগদানের পর যে বেশ কয়েকজন সাংসদ, বিধায়করা তৃণমূলে পা বাড়াবেন তা একপ্রকার নিশ্চিত বিজেপি। আর সেই বিষয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির সঙ্গে তৃণমূল ত্যাগীদের দলে ফেরানো নিয়ে একটি বৈঠকও করেছেন মুকুল রায়।

সেই তালিকায় নাম থাকতে পারে সব্যসাচী দত্ত, রাজীব ব্যানার্জি, সোনালী গুহের মতো একাধিক তৃণমূলী ত্যাগীদের। আর তার আগেই যাঁরা তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন সেই সকল নেতাদের ‘উচ্ছিষ্ট’ বলে আগেভাগেই মন্তব্য করছেন অনেক বিজেপি নেতারা। আর তাঁরা যে দল থেকে বেরিয়ে গেলে দলের কোনও ক্ষতি হবে না সেটাই দাবি করলেন দিলীপ ঘোষ।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button