রাজ্য

অ্যাম্বুলেন্সেও জিএসটি! কোভিড সামগ্রীতে কর বহাল থাকায় কেন্দ্রকে কড়া ভাষায় সমালোচনা তৃণমূলের

অ্যাম্বুলেন্সেও জিএসটি! কোভিড সামগ্রীতে কর বহাল থাকায় কেন্দ্রকে কড়া ভাষায় সমালোচনা তৃণমূলের - West Bengal News 24

জীবনদায়ী ওষুধ ও করোনার ভ্যাকসিনের উপর ৫ শতাংশ জিএসটি বহাল রেখেছে কেন্দ্র। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দেন, শুধুমাত্র ব্ল্যাক ফাঙ্গাস রোগের চিকিত্‍সার জন্য ব্যবহৃত ওষুধের উপর জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে। আর এই নীতিকেই দুষে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। এদিন তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়চোধুরী কেন্দ্রের এই জনবিরোধী নীতির জন্য কড়া ভাষায় সমালোচনা করেছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু জানিয়েছেন, ‘এই কেন্দ্রীয় সরকার মানুষের কথা বিন্দুমাত্র ভাবে না। পরিযায়ী শ্রমিকদের কথা ভাবে না। সাধারণ মানুষের প্রতি তাদের কোনও সহানুভূতি নেই এদের। টিকা এবং ওষুধ মানুষকে বিনামূল্যে দেওয়ার পক্ষপাতি আমরা।’ আগেই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কিংবা তৃণমূলের তরফে বারবার কেন্দ্রকে চিঠি দিয়ে আর্জি জানানো হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। যে এই কঠিন সময়ে করোনার ভ্যাকসিন, জীবনদায়ী ওষুধের ও চিকিত্‍সায় ব্যবহৃত যন্ত্রপাতির উপর জিএসটি ছাড় দেওয়া হোক। কিন্তু আজকের জিএসটি কাউন্সিলের বৈঠকে তা মানা হয়নি। নিজেদের সিদ্ধান্তেই অটুট থেকে, নামমাত্র কিছু ওষুধে ছাড় দেওয়া হয়েছে।

এদিন ৪৪ তম জিএসটি কাউন্সিল বৈঠক শেষে অর্থমন্ত্রী এও জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সের উপর জিএসটি নেওয়া হবে ১২ শতাংশ। আরটিপিসিআর যন্ত্র, আরএনএ এক্সট্র্যাকশন যন্ত্র, জিনোম সিকোয়েন্সিং যন্ত্রের উপর আগের মতোই ১৮ শতাংশ জিএসটি বহাল থাকবে। জিনোম সিকোয়েন্সিং কিটের উপর আগের মতোই ১২ শতাংশ জিএসটি নেওয়া হবে। অ্যাম্বুলেন্সে কর বসানোকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রের সরকার অ্যাম্বুলেন্সের উপর ট্যাক্স বসিয়ে দেশের মানুষের সঙ্গে তামাশা করছে।’

সুত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button