খেলা

কোপা আমেরিকা উদ্বোধনের আগে করোনা-থাবা, আক্রান্ত ভেনেজুয়েলা দলের ১২ জন

কোপা আমেরিকা উদ্বোধনের আগে করোনা-থাবা, আক্রান্ত ভেনেজুয়েলা দলের ১২ জন - West Bengal News 24

কোপা আমেরিকার বল মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেলো ভেনিজুয়েলা জাতীয় ফুটবল দল। lদলটির খেলোয়াড় এবং স্টাফসহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ প্রথম ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগে কোপা আমেরিকার আয়োজকদের তরফ থেকে এমন খবর সামনে এলো।

ভেনিজুয়েলা দলের পক্ষ থেকেও ঘটনার সত্যতা স্বীকার করে এক বিবৃতি জানানো হয়েছে, ‘আমাদের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সবাইকে একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে’।

১০৫ বছরের ইতিহাসে এবার আর্জেন্টিনা ও কলম্বিয়াতে খেলা হওয়ার কথা ছিলো। কলম্বিয়ায় রাজনৈতিক আন্দোলন। আর্জেন্টিনায় করোনা। খেলা গেলো ব্রাজিলে। তারা লুফে নিলো দক্ষিণ আমেরিকার ১০ দলের এই টুর্নামেন্ট। মাঠে গড়ানোর আগে ব্রাজিলের আদালত পর্যন্ত গড়ায় ফুটবল।

আজ উদ্বোধনী খেলা রাত আড়াইটায় মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল এবং ভেনিজুয়েলা। কোপার গত আসরও হয়েছিল ব্রাজিলে। চ্যাম্পিয়নও ব্রাজিল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য