আন্তর্জাতিক

ফ্রান্সে বিমান বিধ্বস্ত, নিহত ৩

ফ্রান্সে বিমান বিধ্বস্ত, নিহত ৩ - West Bengal News 24

ফ্রান্সে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে শনিবার ওই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ত্রুটির কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

প্রসিকিউটর ক্যারল এতিয়েনে জানিয়েছেন, চার আসন বিশিষ্ট রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয়। এটি লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসের কাছে বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে। ইতোমধ্যেই সেখানে বিমান দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা উপস্থিত হয়েছেন।

এতিয়েনে জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে তিনজন আরোহী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজনই প্রাণ হারিয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ২৯, ৫৩ এবং ৬১ বছর।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য