রাজ্য

‘চর্বি জমলে দেখতে ভালো লাগে,’ দল ভাঙন নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

‘চর্বি জমলে দেখতে ভালো লাগে,’ দল ভাঙন নিয়ে প্রতিক্রিয়া দিলীপের - West Bengal News 24

ঘর ভাঙছে বিজেপির (Bjp)। মুকুল রায়ের (Mukul Roy) পরপর এবার বিজেপি ছাড়তে পারেন আরও বেশ কয়েকজন নেতা। ইতিমধ্যেই বেসুরো গাইতে শুরু করেছেন অনেকে। যদিও বিধানসভা ভোটের আগও ও পরে দলবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) ।

একটা বিধানসভা ভোট সব হিসেব উল্টে দিয়েছে। রাজ্যে গেরুয়া দলে ভাঙন শুরু হয়েছে। মুকুল রায় দল ছাড়ার পর বিজেপির আরও বেশ কয়েকজন নেতাও বেসুরো গাইতে শুরু করেছেন। এঁদের কয়েকজন ইতিমধ্যেই তৃণমূল (Tmc) নেতাদের সঙ্গে দেখা করে শাসকদলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করে ফেলেছেন।
সাম্প্রতিক সময়ে এরাজ্যে বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়ার এই প্রবণতা টের পেয়েছেন খোদ দলের রাজ্য সভাপতিও। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেন, ”ভোটের আগে এবং পরে দলবদলের ঘটনা স্বাভাবিক। তবে এখন যেন একটু বেশি হচ্ছে।” দলে যে ভাঙন হচ্ছে সেটা কার্যত মেনে নিয়েছেন দিলীপ ঘোষ। রাখঢাক না রেখেই তিনি বলেন, ”বেশি চর্বি ভালো দেখায় না। চর্বি ঝরে যাচ্ছে, এটা ভালো।”

রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল। শাসকদলে যুক্ত হওয়ার জন্য বিজেপি বিধায়কদের (Mla) অনেকেই ঝাঁপাতে চলেছেন বলে জল্পনা ছড়িয়েছে। এদিন এবিষয়েও প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ”ভোটের আগেও এমন গুজব ছড়িয়েছিল। ১০০ জন বিধায়ক বিজেপিতে আসবেন বলা হচ্ছিল। এবার ৩৫ বিধায়ক দল ছেড়ে যাচ্ছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে।”

দিন কয়েক আগেই ছেলে শুভ্রাংশুকে (Subhranshu) সঙ্গে নিয়ে তৃণমূলে পিরেছেন মুকুল রায়। মুকুল রায় দলে ফেরায় খুশি তৃণমূলনেত্রী স্বয়ং। তিনি বলেন, ”ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। মুকুল আমাদের বিরুদ্ধে কোনও কথা বলেননি। আরও অনেকে দলে আসবেন।” অন্যদিকে তৃণমূলে ফিরে উচ্ছ্বসিত মুকুল রায়ও। তিনি বলেন, ”বাংলাকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে কোনও মতবিরোধ ছিল না। বিজেপি করব না তাই পুরনো দলে এলাম। এই পরিস্থিতিতে বিজেপিতে কেউ থাকবে না।”

মুকুল রায় দল ছাড়ার পরপরই আরও বেশ কয়েকজন বিজেপি নেতা বেসুরো গাইছেন। জল্পনা বাড়িয়ে ইতিমধ্যেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে দেখা করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে রাজীব ফিরে আসতে চান বলেও খবর ছড়িয়েছে। এছাড়াও প্রবীর ঘোষাল, দীপেন্দু বিশ্বাস, সোনালী গুহ-সহ আরও অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। দলের এই ভাঙন টের পাচ্ছেন নেতারা। সেই কারণেই এবার ড্যামেজ কন্ট্রোলে মাঠে নেমে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি। দলবদলকে স্বাভাবিক প্রক্রিয়া বলেই মনে করছেন দিলীপ ঘোষ।

সূত্র : কলকাতা ২৪*৭

 

আরও পড়ুন ::

Back to top button