অপরাধ
নারীকে দেখে বারান্দায় দাঁড়িয়ে আপত্তিকর কাণ্ড

বারান্দায় নারীকে দেখে হস্তমৈথুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই সময় ভুক্তভোগি নারী নিজের বিড়ালের সঙ্গে খেলছিলেন। এ ঘটনা ঘটেছে গুরগাঁওয়ের অভিজাত এলাকায় মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে।
ঘটনার সময় ওই নারী বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। তিনি সে সময়ই ফোন করে স্থনীয় পুলিশ স্টেশনের অভিযোগ জানায়। কিন্তু তার অভিযোগ তিনি এ বিষয়ে পুলিশের কাছ থেকে কোন ধরণের সহোযোগিতা পাননি।
ওই নারী জানান, রাতে যখন বারান্দায় নিজের বিড়ালের সঙ্গে খেলছিলেন তিনি তখন কাছাকাছি এক বহুতলের বারান্দায় দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎ করেই তাকে দেখে হস্তমৈথুন শুরু করে দেন অভিযুক্ত। পুরো ঘটনায় স্থম্ভিত হয়ে যান তিনি। এরপরই নিজের ঘরে ঢুকে পর্দা টেনে দেন তিনি।
ওই নারী বলেন, আমি সত্যি কী করব বুঝতে পারছিলাম না। নিজের বাড়িতেই নিরাপদ নই বলে মনে হচ্ছিল।



