টলিউডভাইরাল

টাইট জিমের হট অ্যান্ড বোল্ড লুকে অন্তর্জালে ভাইরাল সকলের প্রিয় ‘মোহর’

Mohar Serial : টাইট জিমের হট অ্যান্ড বোল্ড লুকে অন্তর্জালে ভাইরাল সকলের প্রিয় ‘মোহর’ - West Bengal News 24

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসা খ্যাত ‘মোহর’। প্রায় অনেকদিন হল এই ধারাবাহিকটির বয়স। যেখানে দেখানো হচ্ছে একটি প্রতিবাদী নারীর জীবনকাহিনী। আর এই মুখ্য চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই মানুষের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী সোনামণি সাহা। যদিও তাঁর খুব অল্প সময়ের মধ্যেই এই অভিনেত্রী নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে টেলি পাড়ায় নিজেকে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠা করে ফেলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Neha Basu (@mohodip.aesthetics)

তবে বাস্তবে অভিনেত্রীর জীবনটা বড়ই জটিল।মাত্র ১৫ বছর বয়সেই অভিনেত্রী তাঁর ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। তারপর ছ’বছর স্বামীর সঙ্গে সংসার করলেও হঠাৎ করেই একসময় থেকে তিনি স্বামীর থেকে আলাদা থাকতে শুরু করেন। এখন তাঁদের ডিভোর্স হয়েছে তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যায় যে ‘মোহর’ ধারাবাহিকের নায়কের সঙ্গেই তাঁর সম্পর্ক রয়েছে। তবে এই গুঞ্জনকে সোনামণি-প্রতীক বারবার উড়িয়ে দিয়ে বারংবার তাঁরা বলেছেন তাঁরা কেবলমাত্র বন্ধু ব্যতীত আর কিছুই নয়।

 

View this post on Instagram

 

A post shared by Sona sona (@sona_7739)

মডেলিং এর মাধ্যমে তিনি বঙ্গ ইন্ডাস্ট্রিতে আসেন। প্রথমে তিনি ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করলেও পরে ‘মোহর’ ধারাবাহিকের মাধ্যমে তাঁর জনপ্রিয়তার বিস্তার ঘটে। তবে এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, মাঝে মাঝেই ঘরোয়া লুকে ধরা দেন অভিনেত্রী। সবসময়ই নিজের নানারকম লুকের ছবি পোস্ট করেই চলেছেন মোহর। সম্প্রতি তাঁর একটি বোল্ড লুকের ছবি তাঁর অনুগামীদের মনে বেশ ঝড় তুলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Sona sona (@sona_7739)

তবে একথা বলতেই হবে, অভিনেত্রী নিজের ফিটনেস বজায় রাখতে বরাবরই শরীরচর্চা নিতে সচেতন থাকেন এই অভিনেত্রী। জিম ছাড়াও যোগব্যায়ামেও সিদ্ধহস্ত তিনি। সম্প্রতি তাঁর ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে তাঁর পরনে হলুদ রঙের স্পোর্টস টপ আর বেইজ রঙের টাইট প্যান্ট, যা পড়েই ট্রেডমিলে দৌঁড়াচ্ছেন অভিনেত্রী। সঙ্গে তাঁর চুল টপ নট করে বাঁধা, ডান হাতের ঝলমলে ট্যাটু এবং সম্পূর্ণ মেদহীন ফিগারে নজর কেড়েছে তিনি তাঁর অনুগামীদের। যদিও এই ছবি অভিনেত্রীর নিজস্ব সোশ্যাল সাইট থেকে নয় একটি ফ্যানপেজ থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। যা এখন ভাইরাল।

আরও পড়ুন ::

Back to top button