আন্তর্জাতিক

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কিমের বক্তব্যে যা বলল যুক্তরাষ্ট্র

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কিমের বক্তব্যে যা বলল যুক্তরাষ্ট্র - West Bengal News 24

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরেণর বিষয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বক্তব্যকে ‘আকর্ষণীয় সংকেত’ হিসেবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তবে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের কাছ থেকে সরাসরি যোগাযোগের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার কিম জং উন শুক্রবার (১৮ জুন) জানান, চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো আপত্তি নেই তার। তবে শুধু আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে মোকাবিলায়ও তিনি প্রস্তুত বলে জানান। ‘আলোচনা এবং মোকাবিলার’ জন্য তার সরকারকে নির্দেশও দেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে নিয়ে এটাই কিম জং উনের প্রথম মন্তব্য। কিমের এমন মন্তব্য নতুন করে দু-দেশের সঙ্গে আালোচনার পথ উন্মুক্ত হবে বলে ধারণা করেন অনেকে।

তার এই বক্তব্যের জবাবে কথা বলেন জেক সুলিভান। তিনি বলেন, ‘পরমাণু নিরস্ত্রীকরেণর বিষয়ে কিমের বক্তব্য ‘আকর্ষণীয় সংকেত’ হিসেবে মনে করছি আমরা। এখন দেখার বিষয় তারা এই আলোচনাকে সম্ভাব্য কার্যকর পথে এগিয়ে নিতে সরাসরি যোগাযোগ করে কি-না।’

তিনি বলেন, ‘কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরেণর বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন যা বলেছেন তার মূল কথা হলো, পরমাণু চুক্তির বিষয়ে চ্যালেঞ্চ মোকাবিলায় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র।’

এরপর রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে কিম বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার দেশ। তিনি জানান, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তাই ওই অঞ্চলে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য