‘কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী জোট সম্ভব নয়’: শরদ পাওয়ার

কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি (BJP) বিরোধী জোট করা যাবে না। এমনটা জানিয়ে দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি সাফ জানিয়ে দেন, বিজেপির সঙ্গে কঠিন লড়াই করতে গেলে কংগ্রেসকেও সঙ্গে নিতে হবে। কংগ্রেসকে বাদ দিয়ে কোনও বিরোধী জোট সম্ভব নয়। পাওয়ার বলেন, বিজেপি বিরোধী জোট গড়ে লড়তে গেলে কংগ্রেসের মতো বড়ো দলকে অবশ্যই প্রয়োজন।
এককভাবে ক্ষমতায় জোট গড়ার ব্যাপারে আমি কখনই পক্ষপাতি নই। যৌথভাবেই জোট গড়ে তোলা দরকার। তবেই নতুন সেই ফ্রন্ট বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে সার্বিকভাবে লড়াই করতে পারবে। পাওয়ার বলেন, এর আগেও একাধিকবার নতুন ফ্রন্ট তৈরির চেষ্টা করা হয়েছে।
সবাইকে নিয়ে চলার চেষ্টা করা হয়েছে। সেই উদ্যোগ আগেও নিতে চেয়েছিলাম। রাজনৈতিক মহলের মতে, তৃতীয় ফ্রন্ট তৈরি নিয়ে পুরো বিষয়টা এতদিনে স্পষ্ট করলেন শরদ পাওয়ার। কয়েকদিন ধরেই জল্পনা ছিল তৃতীয় ফ্রন্টে কংগ্রেসকে নেওয়া হচ্ছে না। সেই বিষয়ে পাওয়ার সাফ জানিয়ে দিয়েছেন, এই কথা সম্পূর্ণ ভুল। কংগ্রেসকে বাদ দিয়ে কোনও কিছু ভাবা হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে কয়েকদিন আগেই শরদ পাওয়ারের বাড়িতে এক বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে শরদ পাওয়ার বলেন, রাষ্ট্রমঞ্চের বৈঠকে বিরোধী নেতাদের সঙ্গে মিলিত হয়েছিলাম। কিন্তু সেখানে জোট তৈরি করা হচ্ছে এমন বিষয়ে কোনও কথা হয়নি। কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট করা যাবে না। ওই বৈঠকে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আম-আদমি নেতা সুশীল গুপ্তা, সিপিআই নেতা বিনয় বিশ্বম ও সিপিএম নেতা নীলোত্পল বসু সহ প্রমুখর ।
সুত্র : প্রথম কলকাতা



