রাজ্য

‘কেন্দ্র সরকার ফ্রী ভ্যাকসিন দিচ্ছে রাজ্য টাকা কেন নিচ্ছে?’: দিলীপ ঘোষ

Dilip Ghosh : ‘কেন্দ্র সরকার ফ্রী ভ্যাকসিন দিচ্ছে রাজ্য টাকা কেন নিচ্ছে?’: দিলীপ ঘোষ - West Bengal News 24

তিন দিনের উত্তরবঙ্গ সফরে আজ বিজেপি রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ। শনিবার কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন তিনি। সেখান থেকে সোজা কোচবিহারের তিনবিঘা করিডর এলাকায় দলীয় কর্মসূচীতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। শনিবার এনজেপিতে ট্রেন থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, উত্তরবঙ্গে পাঁচ জেলার কর্মসূচীতে অংশগ্রহণ করে আগামী পৌরসভা নির্বাচনে ও দলের আগামী দিনের রনকৌশল ঠিক করা হবে।

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে। তাতে বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হয়েছে। এখনও বহু মানুষ ঘরছাড়া। তাই সব জেলায় গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করছি।আবার পৌরসভা নির্বাচন আসছে তার প্রস্তুতিও শুরু করেছি। তাই, আগে মালদা দিনাজপুর প্রযন্ত গাড়িতে ঘুরে গিয়েছি।

এবার সাংগঠনিক পাঁচটি জেলায় কর্মসূচীর জন্য এসেছি। তিনদিন আছি। বিভিন্ন সাংগঠনিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন আন্দোলনের প্রস্তুতির বিষয়ে এবং যেখানে যেখানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নির্বাচন আছে তার প্রস্তুতি শুরু করবো।’ বলে জানান দিলীপ ঘোষ।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনে বিজয়ী বিধায়কদের দল পরিবর্তন নিয়ে জল্পনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, দিলীপ ঘোষ জানান ‘অনেক কিছুই শোনা যাচ্ছে।’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘বিজেপি ছেড়ে কেউ যাবেনা। যারা যাওয়ার তারা চলে গেছে। কাজের লোক যারা আছেন তারা বিজেপি ছাড়বেন না।

বোঝে কমে গেছে আমাদের। আবর্জনা যত তাড়াতাড়ি যায় ভালো। কোনো কাজের লোক টিএমসি-তে যাবেনা।’ বলেও স্পষ্ট করে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।পাশাপাশি ভ্যাকসিন দুর্নীতি নিয়েও রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও সরব হন বিজেপি রাজ্য সভাপতি। কলকাতা পুরোসভার ভ্যাকসিন কান্ডে শাসক দলের জড়িত থাকার বিষয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ভ্যাকসিন দুর্নীতিতো চলছে।

শুনলাম শিলিগুড়ি কর্পোরেশন থেকেও সাড়ে ৩০০ টাকা নিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমি জানিনা কেন সরকার টাকা নেবে ? মোদীজী বিনা পয়সায় ভ্যাকসিন পাঠাচ্ছেন। কেন্দ্র সরকার ঘোষণা করেছে ফ্রি ভ্যাকসিন। আম নাগরিকের জন্য সব জায়গায় ফ্রি ভ্যাকসিন আর সেই ভ্যাকসিন বিক্রি করে এবং জাল ভ্যাকসিন দিয়ে মানুষকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন।
‘কেন্দ্র সরকার ফ্রী ভ্যাকসিন দিচ্ছে রাজ্য টাকা কেন নিচ্ছে?’: দিলীপ ঘোষ

এতে টিএমসি-র নেতা মন্ত্রী সবাই জড়িত প্রমাণ হয়ে গিয়েছে। যাকে নিয়ে এত কান্ড তাকে সবাই চিনত। কারণ সবার সঙ্গে তার ছবি আছে। ধরা পড়ে যেতে এখন পিঠ বাঁচাবার চেষ্টা করছেন।’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘পুরো দলটাই দুর্নীতিগ্রস্থ লোকেদের নিয়ে চলছে। ধরা পড়ে গেলে সিট গঠন করে দায়িত্ব শেষ করা হচ্ছে।

কিন্তু এত মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তার দায়িত্ব কে নেবে ?’ প্রশ্ন দিলীপ ঘোষের। একইসঙ্গে তিনি বলেন, ‘পুরসভার সকলে জানতেন। আজ কীকরে বলতে পারেন নেতারা তাকে চেনে না ? লেনদেন সবার সঙ্গে আছে। এখন ধরা পড়ে গেছে বলে খারাপ লাগছে। আর চেপে দেওয়ার চেষ্টা চলছে।’ বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি বলেন, ‘মনে হয় শিলিগুড়িতেও এরকম ঘটনা ঘটতে পারে। হয়তো ঘটছে। সে বিষয়ে সকলের সতর্ক থাকা উচিত’ বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

সুত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য