নদীয়া

কৃষক আইন প্রত্যাহার ও ভ্যাকসিনের দুর্নীতির প্রতিবাদে বামেদের অবস্থান-বিক্ষোভ

মলয় দে

কৃষক আইন প্রত্যাহার ও ভ্যাকসিনের দুর্নীতির প্রতিবাদে বামেদের অবস্থান-বিক্ষোভ - West Bengal News 24

কৃষক আইন প্রত্যাহার ও ভ্যাকসিন নিয়ে দুর্নীতি বন্ধের প্রতিবাদে নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বাজারে অবস্থান-বিক্ষোভ বাম প্রভাবিত কৃষকসভা নবদ্বীপ শাখার।

শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা দীর্ঘ ৩০ মিনিট অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন কৃষকসভা নবদ্বীপ শাখার কর্মী এবং সমর্থকরা। সেখানে কৃষকসভার অন্যতম নেতা আমির আলী শেখের নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বুকে প্লাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন।

তাঁদের মূল দাবি, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে, সরকারকে সর্বস্তরের মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে কৃষক বিরোধী কালা আইন লাগু করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে, কোভিড বিধি মেনেই স্কুল-কলেজ বিদ্যালয়গুলো খুলতে হবে, বেকার থাকা শ্রমিকদের ন্যূনতম সাত হাজার পাঁচশো টাকা করে ভাতা দিতে হবে।

এই দাবি নিয়েই এদিন কোভিড বিধি মেনেই অবস্থান- বিক্ষোভে সামিল হতে দেখা গেল শতাধিক কৃষকসভার কর্মীদের। এরপর তাঁরা নিজেরাই ৩০ মিনিট পর অবস্থান বিক্ষোভ তুলে নেয়।

আরও পড়ুন ::

Back to top button