বিনোদন

বলিউড তারকা ভাই-বোনের গোপন রহস্য ফাঁস!

বলিউড তারকা ভাই-বোনের গোপন রহস্য ফাঁস! - West Bengal News 24

প্রতিটি মানুষের জীবনে ছোটকালের ভিন্ন ধরণের কাহিনী থাকে। বলিউড তারকাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কাহিনী রয়েছে। বলিউড তারকাদের আপন ভাই-বোনেরা তাদের ছোটকালের কিছু কাহিনী শেয়ার করেছেন। আজ বলিউডের বিখ্যাত সব তারকাদের ছোটকালের কিছু কাহিনী নিয়ে আলোচনা করা হল-

১. আমির খান:
আমির খান তার জন্মদিনে সারা ঘর শুধু বেলুন দিয়ে সাজাতে পছন্দ করে। তার ছোট ভাই ফয়সাল খান এই তথ্য জানান। এ বছর নিজ জীবনের ৫১ বছর পূর্ণ করেন আমির খান। তখন সেই জন্মদিনের অনুষ্ঠানের পর ফয়সাল খান জানান, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তারা সবসময় জন্মদিনে সারাঘর বেলুন দিয়ে সাজাতে পছন্দ করে।

২. কারিনা কাপুর খান:
রণবীর কাপুর এক অনুষ্ঠানে নিজের চাচাত বোন কারিনার ছোটকালের স্মৃতির কথা বলতে গিয়ে জানান, ছেলেবেলায় রণবীরের বাড়িতে খেলার সময় বাড়ির পাশে ছোট্ট এক ড্রেনে পড়ে যায় কারিনা। তিনি ঐ ড্রেনকে সুইমিং পুল মনে করেছিলেন।

৩. সালমান খান:
সালমান, আরবাজ এবং সোহেল খান, এই তিনজনের বাল্যকালের অনেক কাহিনী রয়েছে। দশ কা দাম অনুষ্ঠানে তারা তিন ভাই যেদিন একত্রিত হয়েছিলেন তখন সালমান জানায়, আরবাজ খানকে তাদের বাসায় সকলে পাপ্পু বলে ডাকে। আর তাদের বাবা যখন তাদের মাঝে কাউকে ফোন করে তখন তারা একে অপরের স্থান ত্যাগ করে সুন্দর করে বসে ধীরে-সুস্থে কথা বলে।

৪. সাইফ আলী খান:
সাইফ আলী খান তার ছোট বোন সোহা আলী খানকে কোলে নিয়ে ঘুরে বেড়াতেন। এমনকি তার প্রথম ছবি রাং দে বাসান্তি মুক্তি পাবার পরও তিনি তার বোনকে কোলে রেখে বসতেন। এছাড়াও, মাত্র ৫ বছর বয়সী সোহাকে একদিন ক্লাবে নিয়ে গিয়েছিল সাইফ। সেখানে বিদেশী সবাইকে আদাব করতে বলেছিলেন সোহাকে। সোহা খুশি খুশি সেই কাজ ও করেছেন।

৫. প্রিয়াঙ্কা চোপড়া:
প্রিয়াঙ্কা চোপড়া ও তার ভাই সিদ্ধার্থ চোপড়া খুব কম সময় পায় একে-অপরকে দেয়ার জন্য। বলিউডের সকলে জানে, প্রিয়াঙ্কা খেতে খুব পছন্দ করে। আর প্রিয়াঙ্কার ভাই রান্না করার মাস্টার। তাই তারা যখনি একত্রিত হয় তখনি সিদ্ধার্থ প্রিয়াঙ্কার জন্য বিভিন্ন খাবার রান্না করেন।

সুত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।

আরও পড়ুন ::

Back to top button