বিনোদন

প্রিয়াঙ্কার ধূমপান নিয়ে কী বললেন পরিণীতি!

প্রিয়াঙ্কার ধূমপান নিয়ে কী বললেন পরিণীতি! - West Bengal News 24

সুখে-দুঃখে তিনি সব সময়ই বোনের পাশে থেকেছেন। স্পষ্ট কথা খোলসা করে বলতেই পছন্দ করেন পরিণীতি চোপড়া। তাই তার আগামী ছবি Jabariya Jodi-র প্রমোশনে যখন তাকে জিজ্ঞাসা করা হয় প্রিয়াঙ্কা চোপড়ার ধূমপান সম্পর্কে, তখন কোনও রাখঢাক না করেই জবাব দেন।

ভারতের এই সময় পত্রিকার খবরে বলা হয়, উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে পরিণীতি বলেন, ‘এই প্রশ্নের উত্তরে আমি একটাই জবাব দিতে পারি। এই বিষয়ে কথা বলার জন্য আমাকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। তাই এই নিয়ে কোনও প্রশ্ন করলে আমার থেকে জবাব পাওয়ার আশা নেই।’

এই একটা কথাতেই পরিণীতি স্পষ্ট করে দেন, জন্মদিনের এক্সটেনডেড সেলিব্রেশনে ইয়টের ডেকে বসে মা মধু চোপড়া এবং স্বামী নিক জোনাসের সঙ্গে ধূমপানের যে ছবি হইচই ফেলে দিয়েছে সেই বিতর্কে তিনি কোনওভাবেই সামিল হবেন না এবং বাড়তি কোনও তথ্যও জানাবেন না।

আরও পড়ুন ::

Back to top button