বিনোদন

কৃতির প্রেমে বাঁধা হয়ে দাঁড়ালেন বরুণ!

কৃতির প্রেমে বাঁধা হয়ে দাঁড়ালেন বরুণ! - West Bengal News 24

শোবিজ জগতে কাজের বাইরে অভিনেতা-অভিনেত্রীরা বেশি আলোচনায় আসেন প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে। তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। আর ভাঙ্গা গড়া নিয়েই যেন শোবিজ জগত। বলিউডে প্রতিনিয়তই এই ভাঙ্গা গড়ার খেলা চলতে থাকে।

কাজ করতে গিয়ে অনেক তারকার মধ্যেই বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়িয়েছে প্রেম পর্যন্ত। কিন্তু কোনো নায়ক যে অন্য নায়িকাকে প্রেমই করতে দেবে না এমন কথা এই প্রথম শোনা গেল!

কৃতির প্রেমে বাঁধা হয়ে দাঁড়ালেন বরুণ! - West Bengal News 24

কদিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে ‘অর্জুন পাটিয়ালা’ ছবিটি। সেখানে জুটি বেঁধেছেন কৃতি স্যানন ও বরুণ শর্মা। কৃতি ও বরুণ ছাড়াও এই ছবিতে রয়েছেন পাঞ্জাবের সুপারস্টার এবং সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।

কৃতির প্রেমে বাঁধা হয়ে দাঁড়ালেন বরুণ! - West Bengal News 24

সহকর্মী হিসেবে বরুণ কেমন এমন প্রশ্নে কৃতি গণমাধ্যমকে জানান, বরুণ শর্মা আমাকে নিয়ে বেশ প্রোটেক্টিভ। ও আমাকে অন্য কারও সঙ্গে ডেট করতে দেবেই না।

কৃতির প্রেমে বাঁধা হয়ে দাঁড়ালেন বরুণ! - West Bengal News 24

তাহলে কি বরুণের সঙ্গেই এখন সম্পর্কে রয়েছেন কৃতি? এ নিয়ে নায়িকা জানান, ভবিষ্যতে যদি তিনি কাউকে ডেট করেনও তার খবর কেউ জানবে না। কারণ ব্যক্তিগত জীবনের কথা সবাইকে বলায় বিশ্বাসী নন তিনি। অপরিচিত কেউ তার সম্পর্ক নিয়ে কথা বলবে সেটা তার পছন্দ নয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য