বিনোদন

এই পাঁচ নায়িকার যে তথ্য জানলে আপনার গর্ব হবে

এই পাঁচ নায়িকার যে তথ্য জানলে আপনার গর্ব হবে - West Bengal News 24

বাংলা ছবির জগতে এই মুহূর্তে একগুচ্ছ সুন্দরী নায়িকা দাপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু নুসরত, মিমি, শ্রাবন্তী, সায়ন্তিকা আর তনুশ্রীরমধ্যে কিন্তু একটি জিনিস কমন। জানতে চান কী?

বাংলা ছবির পাঁচ নায়িকা, নুসরত, মিমি, শ্রাবন্তী, সায়ন্তিকা আর তনুশ্রীর মধ্যে একটি মিল রয়েছে। কী সেই মিল, তা বলার আগে এক ঝলকে দেখে নিন কে কতদিন ইন্ডাস্ট্রিতে —

শ্রাবন্তী— ১৯৯৭ সালের ‘মায়ার বাঁধন’ ছবি থেকে
মিমি— ২০১২ সালের ‘বাপি বাড়ি যা’ ছবি থেকে
সায়ন্তিকা— ২০০৯ সালের ‘ঘর সংসার’ ছবি থেকে
তনুশ্রী— ২০১০ সালের ‘বন্ধু এসো তুমি’ ছবি থেকে
নুসরত— ২০১১ সালের ‘শত্রু’ থেকে

অর্থাৎ কেরিয়ারের দিক থেকে শ্রাবন্তীকে সবচেয়ে প্রাচীন বলা যায় আর মিমি সবচেয়ে নবীন। আর শ্রাবন্তী ছাড়া বাকি সবাই মিলেনিয়াম প্রায় এক দশক পর থেকেই বাংলা সিনেমার জগতে এসেছেন। কিন্তু তার পরেও এদের মধ্যে একটি জিনিস কমন। কী জানেন? জানলে হেসে লুটোপুটি খাবেন।

এঁরা পাঁচজন একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। শ্রাবন্তী তো আদর করে বলেন ‘গার্ল গ্যাং’। শ্যুটিংয়ের বাইরে অনেকটা সময় এঁরা একসঙ্গে কাটান, খাওয়া-দাওয়া করেন, শপিং করেন আবার মেয়েলি আড্ডাও জমে।

এক সময় এ বাংলার এক নায়িকা অন্য নায়িকার মুখ দেখতেন না। বলিউডেও পেশাগত রেষারেষি বেশ প্রকট। সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক বাংলা ছবির মুখ্য এই ৫ নায়িকার মধ্যে এমন অমলিন বন্ধুত্ব সত্যিই প্রশংসনীয়।

হয়তো এটা ‘বাংলা’ বলেই সম্ভব বা বলা ভাল মিলেনিয়াম-পরবর্তী বং কানেকশনই এই পঞ্চকন্যাকে মিলিয়ে দিয়েছে। কারণ যাই হোক না কেন, হ্যাটস অফ টু দিস গার্ল গ্যাং!

আরও পড়ুন ::

Back to top button