আন্তর্জাতিক

ব্রিটেনে মিললো নতুন ভ্যারিয়েন্ট, ছড়িয়েছে ২৬ দেশে

ব্রিটেনে মিললো নতুন ভ্যারিয়েন্ট, ছড়িয়েছে ২৬ দেশে - West Bengal News 24

ইতোমধ্যেই গোটা বিশ্বজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাসের ডেল্টা রূপ (ভ্যারিয়েন্ট)। এই পরিস্থিতিতে ব্রিটেনে আরও একটি রূপের সন্ধান মিলেছে। বিজ্ঞানের পরিভাষায় যার নাম বি১.৬২১। ব্রিটেনে এখন পর্যন্ত এই রূপের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

তবে দেশটির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গোটা বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি কোভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কারণেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ব্রিটেনের জনস্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই রূপের কারণে রোগীরা বেশি অসুস্থ হচ্ছেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে আসছে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্রিটেন ছাড়াও আমেরিকা, পর্তুগাল, জাপান, সুইজারল্যান্ডে এই রূপের সন্ধান পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি১.৬২১ রূপটির খোঁজ প্রথম কলম্বিয়ায় পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে। তারপর থেকে এখন পর্যন্ত তা বিশ্বের ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র : গার্ডিয়ান

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য