জাতীয়

মহাকালেশ্বরের শিব মন্দিরে কোভিড বিধি ভেঙে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ি, পদপিষ্ট বহু মহিলা এবং শিশু

Stampede At Mahakaleshwar Temple : মহাকালেশ্বরের শিব মন্দিরে কোভিড বিধি ভেঙে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ি, পদপিষ্ট বহু মহিলা এবং শিশু - West Bengal News 24

কোভিড বিধিকে থোড়াই কেয়ার। করোনাকালে একসঙ্গে মন্দিরে প্রবেশ নিয়ে হুড়োহুড়ি করতে গিয়ে বিশৃঙ্খলতার চূড়ান্ত। পদপিষ্ট হয়ে হাসপাতালে চিকিত্‍সাধীন অনেকেই। আহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে।

গতমাসেই মহাকালেশ্বর মন্দিরের (Mahakaleswar Temple) দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। সোমবার মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন পড়েছিল। এদিকে ওই দিনই মহাকালেস্বর মন্দিরে আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভিভিআইপি-রা মন্দির দর্শনে এলে স্বভাবতই সাধারণ ভক্তদের দর্শনে ছেদ পড়বে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। রীতিমতো গাদাগাদি করে মন্দিরের বাইরে তাঁদের দাঁড়িয়ে থাকতে হয়।

এরপর নেতামন্ত্রীরা বিগ্রহ দর্শন করে ফিরে গেলে আচমকাই অধৈর্য্য হয়ে ওঠে অপেক্ষমান ভিড়। মন্দিরের চার নম্বর গেটের বাইরে শুরু হয় হুড়োহুড়ি। অপরিসর জায়গা দিয়ে একসঙ্গে সবাই মন্দিরে প্রবেশ করতে গেলে অনেকেই পড়ে যান। কোভিড বিধি ভুলে তখন কে কার আগে মন্দিরে ঢুকবেন তানিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। এর জেরে অনেকেই পদপিষ্ট হয়েছেন।

গোটা ঘটনায় যে করোনা সতর্কতা লঙ্ঘন হয়েছে তা মেনে নিয়েছেন উজ্জয়িনীর জেলাশাসক আশীস সিং। তিনি বলেছেন এই বিষয়টির দিকে এবার কড়া নজর দেওয়া হবে। আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তারজন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে।

এমনিতে মহাকালেশ্বর মন্দিরে তাঁরাই প্রবেশ করতে পারবেন, যাঁদের কাছে আরটি পিসিআর নেগেটিভ রিপোর্ট ও অন্তত কোভিড টিকার একটি ডোজ নেওয়ার শংসাপত্র আছে। সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত মোট ৩ হাজার ৫০০ দর্শমার্থী মন্দিরে প্রবেশ করতে পারেবেন।

২ ঘণ্টা অন্তর ৫০০ জনকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এদিন ভিভিআইপিদের আসার খবরে পর্যাপ্ত পুলিশি প্রহরার বন্দোবস্ত হলেও কার্যক্ষেত্রে তা ফলদায়ক হয়নি। বিরাট জনস্রোতের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে পুলিশি প্রহরা।

সূত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য