
প্রত্যেক শনিবারের মত আজও টক টু কেএমসি থেকে সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতা কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। সেখান থেকে বয়স্কদের ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণার পাশাপাশি সাংবাদিকদের উত্তরে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি ফিরহাদ হাকিম।
টিএমসি পার্টিকে সর্বভারতীয় করতে অন্য রাজ্য থেকে MLA,MP সিট চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে আজ সকালে বিষ্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। এই বিষয়ে আজ সাংবাদিকরা প্রশ্ন করলে ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, ‘দিলীপদার এত যদি দোস্ত থাকে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বিরোধী দলনেতা করলো ? যদি তাদের নিজেদেরই এত লোকবল থাকে।
তৃণমূল থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে বিরোধী দলনেতা। তাহলে নিজেদের কোনো লোক নেই।’ কটাক্ষ ফিরহাদ হাকিমের।
তিনি আরও বলেন, ‘ভারতবর্ষ ব্যাপী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা বাংলায় দিয়েছেন সেটা নিয়ে সারা ভারতবর্ষের মানুষের অভিভূত হয়ে রয়েছে।’ তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন সকলে এবং যারা বিজেপি বিরোধী দলগুলি তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাইছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দুমাস অন্তর অন্তুর দিল্লি যেতে হবে’ বলে স্পষ্ট করে দেন ফিরহাদ হাকিম।
পাশাপাশি কটাক্ষ করে ফিরহাদ হাকিম আরও বলেন, ‘দিলীপ ঘোষকে পাত্তা না দিয়ে অমিত শাহ সরাসরি শুভেন্দুর সঙ্গে কথা বলে। দিলীপ ঘোষ তো এখন ছাগলের তৃতীয় সন্তান’ বলেও কটাক্ষ করতে ছাড়েন নি ফিরহাদ হাকিম।
সূত্র: প্রথম কলকাতা



