সংগীত

জেলের দরজা দেখতে পারেন শাকিরা

Shakira : জেলের দরজা দেখতে পারেন শাকিরা - West Bengal News 24

কলম্বিয়ার আন্তর্জাতিক তারকা শাকিরা। তার বিরুদ্ধে ১৭ মিলিয়ন ডলার কর ফাঁকির মামলা হয়েছে। ফলে স্পেনে বিচারের মুখোমুখি হতে পারেন এই গায়িকা।

সিএনএনের বরাতে বলা হয়েছে, আদালতের কাছে শাকিরার বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে। বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, ওই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি স্পেনে থেকেছেন। আর তাই দেশকে কর দিতে তিনি অঙ্গীকারবদ্ধ।

Shakira : জেলের দরজা দেখতে পারেন শাকিরা - West Bengal News 24
জেরার্ড পিকের সঙ্গে শাকিরা

এদিকে এই গায়িকার প্রতিনিধিদল যুক্তি দিয়েছে, শাকিরার মূল বাড়ি ছিল বাহামাতে। কিন্তু স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বার্সেলোনাতেও তার একটা বাড়ি আছে। সেখানে বার্সেলোনা ফুটবল দলের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে থাকেন তিনি। তাদের দুই সন্তানও আছে।

প্রসঙ্গত, স্পেনের কর আইনে বলা আছে- স্পেনে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শাকিরাকে জরিমানা করা হতে পারে। এমনকি তাকে জেলেও যেতে হতে পারে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য