১৬ কোটি টাকার ইঞ্জেকশনও বাঁচাতে পারলনা ১১ মাসের বেদিকাকে

বিরল রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ১১ মাস বয়সী বেদিকা শিন্ডে। দেড় মাস আগে বেদিকার চিকিৎসার জন্য ১৬ কোটি টাকার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল।
বেদিকার বাবা সৌরভ শিন্ডে জানান, ইঞ্জেকশন নেওয়ার পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন বেদিকা। কিন্তু রবিবার আচমকা অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে। নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেদিকাকে। সেখানেই তার মৃত্যু হয়।
বেদিকার জন্য গোটা দেশ থেকে অনুদান এসেছিল। ১৬ কোটি টাকা সংগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জেকশন অর্ডার দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার সেই সময়ে আমদান শুল্ক মকুব করেছিল।
পুনের একটি হাসপাতালে দেবিককে ভর্তি করানো হয়েছিল। কিন্তু বিরল এই রোগের বিরাট খরচ চালানোর জন্য গোটা দেশের থেকেই সাহায্য এসেছিল। ওই হাসপাতালেই ১৬ কোটি টাকার ইঞ্জেকশনটি দেওয়া হয়েছিল।
এই রোগে শ্বাসকষ্টের পাশাপাশি পেশিগুলিও দুর্বল করে দেয়। ফলে প্রবল সমস্যা পড়ে রোগী।
বেদিকার মৃত্যুর পরে ভেঙে পড়েছে তার পরিবার। কী করে এতো টাকার ইঞ্জেকশন দেওয়ার পরেও মেয়ের মৃত্যু হল, তা বুঝেই উঠতে পারছেন না বেদিকার বাবা।
সূত্র : আজতক



