আন্তর্জাতিক

তরুণীর ঘরে ঢুকতে গিয়ে আটকা পড়েলেন জানালার মাঝে! অতঃপর…

তরুণীর ঘরে ঢুকতে গিয়ে আটকা পড়েলেন জানালার মাঝে! অতঃপর… - West Bengal News 24

ফাটা বাঁশের মধ্যখানে, এ শব্দটির সাথে আমরা অনেক বেশি পরিচিত। তবে সে বাঁশের মাঝখান দিয়ে আটকা পড়েছেন এক যুবক। ব্যাপারটা আসলেই তেমন না!

সাবেক প্রেমিকার ঘরে লুকিয়ে ঢুকতে গিয়ে ফাটা বাঁশে নয়, আটকা পড়েন জানালার মাঝে! কয়েকঘণ্টা আটকে থাকার পর পুলিশ এসে তাকে উদ্ধার করেন। ইউক্রেনের খেরসন এলাকায় এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের বরাত দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের শরীরে তেমন কোনো আঘাত পাননি। তবে ওই জানালার মাঝে আটকে থাকায় দমবন্ধ হয়ে তার মৃত্যুর আশঙ্কা ছিল।

সংবাদমাধ্যমে আরও জানানো হয়েছে, সাবেক প্রেমিকাকে প্রেম সম্পর্ক চালিয়ে নেওয়ার ব্যাপারে বোঝাতে যান ওই যুবক। মেয়েটি তাকে ফিরিয়ে দিলে লুকিয়ে জানালা দিয়ে তার ঘরে ঢোকার চেষ্টা করেন ওই যুবক।

ঘটনার সময় মেয়েটি বাড়িতেই ছিলেন। সাবেক প্রেমিককে জানালায় আটকে চিৎকার করতে দেখে অবাক হন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন ওই তরুণী। পুলিশ এসে তাকে উদ্ধার করে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য