আন্তর্জাতিক

তুরস্কে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৬, আহত ৩৭

তুরস্কে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৬, আহত ৩৭ - West Bengal News 24

তুরস্কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, ইস্তানবুল ও ইজমিরের মধ্যে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন।

শুক্রবার সকালে মানিশা শহরের কাছাকাছি এলাকায় যাত্রীবাহী বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে।

মানিশা প্রদেশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে,ওই বাসে অন্তত ৫০ যাত্রী ও তিন কর্মী ছিলেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য