খেলা

অলিম্পিক ফুটবলের ফাইনালে আজ ব্রাজিল-স্পেনের লড়াই

Tokyo Olympic 2020 : অলিম্পিক ফুটবলের ফাইনালে আজ ব্রাজিল-স্পেনের লড়াই - West Bengal News 24

টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণ জেতার সুযোগ সেলেসাওদের। অন্যদিকে, স্পেনের সামনে হাতছানি ১৯৯২ সালে বার্সা অলিম্পিকের পর আবারও স্বর্ণ জেতার।

টোকিওর ইয়োকোহামা স্টেডিয়ামে দু’দলের ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় আছে ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ সময় শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ব্রাজিল ও স্পেনের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল এর আগে সরকারিভাবে কোনও প্রতিযোগিতায় মুখোমুখি হয়নি। এই প্রথম দু’দলের লড়াই হতে চলেছে। সিনিয়র পর্যায়ে ব্রাজিল ও স্পেন এখনও পর্যন্ত ৯বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।

স্পেন জিতেছে মাত্র দু’টি ম্যাচে এবং বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। ফলে অলিম্পিক ফাইনালে যেমন ব্রাজিলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই, তেমনই আবার স্পেনের তরুণ ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার তাগিদ।

চলতি অলিম্পিক ফাইনালে ওঠার পথে চারটি ম্যাচ জিতেছে ব্রাজিল। ড্র একটি ম্যাচ। অন্যদিকে, স্পেন তিনটি ম্যাচ জিতেছে এবং দু’টি ম্যাচ ড্র করেছে। ফলে ফর্মের বিচারে কিছুটা হলেও এগিয়ে ব্রাজিল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য