বিনোদন

মা হচ্ছেন আনুশকা!

মা হচ্ছেন আনুশকা! - West Bengal News 24

মুম্বাই, ৩০ জুলাই – আনুশকা শর্মা ও বিরাট কোহলির হাইপ্রোফাইল বিয়ের কথা সবারই মনে আছে। দেশ ছেড়ে সুদূর ইতালিতে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমেই চারহাত এক হয়েছিল। বেশ গোপনীয়তার সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে যেকোনও কারোর ক্ষেত্রে বিয়ে হওয়া মানেই পরবর্তী প্রশ্ন আসে বাচ্চা বা সন্তানের জন্মের বিষয়ে।

রোহিত শর্মা বনাম বিরাট কোহালির সাম্প্রতিক সরগরম বিতর্কের মাঝেই একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। বিরাট পত্নী আনুশকা শর্মা কি অন্তঃসত্ত্বা? বেশ কিছু দিন ধরে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশাল মিডিয়া জুড়ে।

এই অন্তঃসত্ত্বার খবর কতটা সত্যি তা নিয়ে যখন জেরবার সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই সব জল্পনা ওড়াতে মুখ খুললেন আনুশকা। তিনি সাফ জানালেন, ‘হ্যাঁ, আপনি যদি বিবাহিত হন তা হলে লোকে জিজ্ঞাসা করবেই আপনি অন্তঃসত্ত্বা কি না। যেটা হয়নি সেটা পড়তে মানুষ সত্যি ভালবাসে। মানুষের উচিত তারকাদেরও স্বাধীন ভাবে বাঁচতে দেওয়া।’

আনুশকা আরও জানান, ‘যখন কোনও অভিনেত্রী বিয়ে করে, তার পরই প্রশ্ন উঠতে শুরু করে, সে অন্তঃসত্ত্বা কি না? একই ভাবে যখন কেউ কারও সঙ্গে ডেট করে, তখন বলা হয় বিয়েটা কবে করবে! এটা খুবই বিশ্রী ব্যাপার। আমাদেরও স্বাধীন ভাবে বাঁচতে দিন। আমার সব থেকে বিরক্ত লাগে যখন এগুলো মানুষকে বারে বারে বোঝাতে হয়। এই ব্যাখ্যা ব্যাপারটা আমার একেবারেই পছন্দ নয়। আমার কী দরকার সবাইকে ব্যাখ্যা দেওয়ার।’

২০১৯-এর বিশ্বকাপে বিরাটের সঙ্গে বিদেশের মাটিতে কোয়্যালিটি টাইম স্পেন্ড করেছেন আনুশকা। নিউজিল্যান্ডের কাছে সেমি-ফাইনালে হার হয় ভারতের। তবে এই সেলেব-কাপল কিছুদিন সেখানে থেকে তারপর ফিরে আসনে। আর তাদের ফিরে আসার সঙ্গে সঙ্গেই মাথাচাড়া দিয়ে ওঠে এই সাম্প্রতিক গুজব।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য