রাজ্য

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে স্বস্তি মিলবে কি, জানাল হাওয়া অফিস

west bengal weather forecast : উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে স্বস্তি মিলবে কি, জানাল হাওয়া অফিস - West Bengal News 24

শুক্রবার দিনভর মেঘ আর বৃষ্টির মধ্যেই দিন কাটাতে হবে রাজ্যবাসীকে। এমনই তথ্য তুলে ধরলো আলিপুর আবহাওয়া দফতর। তাঁদের পূর্ভাবাস, এদিন দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান, এবং হুগলিতে বজ্রবিদ্যুত্‍-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতাতেও আবহাওয়া থাকবে মেঘলা। শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

মৌসুমী অক্ষরেখা এদিন ওড়িশার বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার বাংলা সংলগ্ন বিহারে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার জেরে পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরফলে এই সপ্তাহজুড়েই মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিও চলবে।

আরো পড়ুন : চাহিদার ফায়দা তুলছে জালিয়াতরা, খাস কলকাতায় ভুয়ো কোভিশিল্ডের খোঁজ পেল WHO

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আর এক থেকে দু’ ঘণ্টার মধ্যেই নামতে পারে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তবে এদিন ভাসবে উত্তরবঙ্গ। পশ্চিমী বায়ুর সক্রিয়তার ফলেই সেখানে এদিন বৃষ্টিপাত বাড়বে বলেই জানা গিয়েছে। তার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি জেলাতে।

একই সঙ্গে টানা বৃষ্টিপাতের দরুন ধস নামার সম্ভাবনা তৈরি হয়েছে পাগাড়ের নানা এলাকায়। এদিন আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭-২০ সেন্টিমিটার বা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কলিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭-১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। আর এই বৃষ্টির জেরেই ডুয়ার্সে বন্যা পরিস্থিতির সম্ভাবনা থাকছে। বেশ কিছু লোকালয়ে জল ঢুকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য