রাজ্য

উত্তরবঙ্গে জারি সতর্কতা, ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

west bengal weather forecast : উত্তরবঙ্গে জারি সতর্কতা, ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ - West Bengal News 24

ভাদ্র মাসের পচা গরমের হাত থেকে বঙ্গবাসীকে কিছুটা রেহাই দিতে হাজির ঘূর্ণাবর্ত। তবে তা বাংলার বুকে তৈরি হয়নি। একটি তৈরি হয়েছে রাজস্থানের বুকে অপরটি তৈরি হয়েছে তামিলনাড়ু উপকূলে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে ক্রমশ নীচের দিকে নামতে শুরু করেছে। আর তার টানেই সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার পরিমণ্ডলে।

সেই কারনেই বৃহস্পতিবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাঁরা এটাও জানিয়েছে, শুক্রবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। তার জেরে রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিনবঙ্গের বুকে। তুলনায় তখন বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।

আরো পড়ুন : বিজেপি মন্ত্রীদের কথায় বাংলা ভাগ হবে না : মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ঘূর্ণাবর্তের হাত ধরে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদায জেলায় থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুত্‍-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিনবঙ্গের সব জেলাতেই।

আবার বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হলেও দক্ষিনবঙ্গে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম থাকবে এদিনও। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রির আশেপাশে। তবে পশ্চিম ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার জেরে আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিনবঙ্গের জেলাগুলিতেও।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য