বিচিত্রতা

ট্রেন ৪ ঘণ্টা দেরি করায় ৩০ হাজার টাকা জরিমানা

ট্রেন ৪ ঘণ্টা দেরি করায় ৩০ হাজার টাকা জরিমানা - West Bengal News 24

ট্রেন ৪ ঘণ্টা দেরি করায় ক্ষোভে রেল কর্তৃপক্ষের নামে মামলা করে এক যাত্রী। ও মামলায় হাইকোর্ট তাকে ৩০ হাজার টাকা জরিমানা দিতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ট্রেন দেরি করে চললে তার জন্য ক্ষতিপূরণ আদায় করা যায়। কিন্তু এ নিয়ম অনেকেই জানেন না। তবে নিয়মের সঠিক ব্যবহার করেছেন একজন যাত্রী।

রেলের নিয়ম অনুযায়ী কোনো ট্রেন স্টেশনে আসতে তিন ঘণ্টা বা তার বেশি দেরি করলে যাত্রী টিকিট বাতিল করতে পারেন। সে ক্ষেত্রে পুরো ভাড়ার টাকা ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ব্যক্তি ঠিক সময়ে ট্রেনে উঠলেও তা নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে দেরি করে। আর তাতেই রেলের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি।

ঘটনাটি ২০১৬ সালের। ওই বছরের ১১ জুন অজমেঢ়-জম্মু এক্সপ্রেসে পরিবারের অন্যদের নিয়ে সফর করেন সঞ্জয় শুক্ল নামে এক ব্যক্তি। সময় অনুযায়ী ওই ট্রেন জম্মু স্টেশনে সকাল ৮টা ১০ মিনিটে পৌঁছনোর কথা ছিল। কিন্তু তা পৌঁছয় দুপুর ১২টায়। কিন্তু সঞ্জয়ের ১২টার মধ্যে বিমানে করে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার কথা ছিল। কিন্তু ঠিক সময়ে পৌঁছাতে না পারায় বিমান ধরতে পারেননি তিনি।

আরও পড়ুন : আইফোন কিনে হাসপাতালে কিশোর

পরে ১৫ হাজার টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করে গন্তব্যে পৌঁছান। গন্তব্যে পৌঁছাতে দেরি করায় বুকিং করা হোটেলে জায়গা পাননি তিনি। ফলে ১০ হাজার টাকা দিয়ে অন্য হোটেলে ব্যবস্থা করতে হয়। এজন্য সুপ্রিম কোর্টের রায়ে খরচ হওয়া ওই ২৫ হাজার টাকা তো বটেই, তার সঙ্গে ট্রেন দেরি করায় যে মানসিক চাপে থাকতে হয়েছিল তার জন্য এবং আইনি খরচ বাবদ ৫ হাজার টাকা দিতে বলেছে আদালত। সঙ্গে দিতে হবে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণের উপরে সুদ।

ট্রেন দেরি করার সমস্যায় অনেককেই পড়তে হয়। কিন্তু ক’জন ক্ষতিপূরণের দাবি জানান! তবে সঞ্জয় হাল ছাড়েননি। ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন (এনসিডিআরসি)-এর কাছে অভিযোগ জানান। সেখানেই রেলকে ক্ষতিপূরণ দিতে বলা হয়। সেই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য