উত্তর দিনাজপুর

মর্মান্তিক বাস দুর্ঘটনা, পরিযায়ী শ্রমিক নিয়ে নয়ানজুলিতে বাস, মৃতের সংখ্যা ৬

মর্মান্তিক বাস দুর্ঘটনা, পরিযায়ী শ্রমিক নিয়ে নয়ানজুলিতে বাস, মৃতের সংখ্যা ৬ - West Bengal News 24

রায়গঞ্জের রূপাহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ৩৪ নং জাতীয় সড়কের নয়ানজুলিতে পড়ল যাত্রীবাহী বাস। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাস রূপাহারের কাছে নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৬ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালে প্রত্যেকের চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, ওই বাসে ছিলেন পরিযায়ী শ্রমিকরা। ভিনরাজ্যে যাওয়ার জন্য ওই বাসে সওয়ার হয়েছিলেন তারা। ঝাড়খণ্ডের পাকুরজেলা থেকে আসছিল বাসটি। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। রায়গঞ্জ থানার পুলিশের তরফে মৃতদের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে‌।

আরও পড়ুন : ফের খড়দহ! বাড়ির দরজায় পা রাখতেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের

এদিকে এক বাসযাত্রী জানিয়েছেন, বাসটি পাকুর থেকে আসছিল। লখনউ যাওয়ার জন্য পাকুর জেলার সোনাঝুড়ি মোড়ের সামসারা গ্রাম থেকে বাসে চেপেছিলেন তিনি। তাঁর সঙ্গে স্ত্রী ও সন্তানেরাও ছিল। নিজে বাস থেকে কোনও ক্রমে বেরিয়ে এলেও স্ত্রী ও সন্তানের কোনও খোঁজ নেই। তিনি আরও অভিযোগ করেন, বাসের চালক মত্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনার এক ঘণ্টা আগে বাসটিকৈ একটি ধাবায় নিয়ে যাওয়া হয়েছিল।

সেখানে ওই চালক মদ্যপান করে। এমনকী, দুর্ঘটনার আগে বাসের চালক একটি গাড়িকেও ধাক্কা মেরেছিল বলে অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগ, ৩৪ নং জাতীয় সড়কের কাজ চললেও তা অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। যার ফলে দুর্ঘটনা প্রতিনিয়তই হচ্ছে।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য