
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এম.এড পরীক্ষার মেধা তালিকা প্রকাশের ঘটনায় তদন্ত কমিটি করল বিশ্বভারতী। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিশ্বভারতী অ্যাডমিশন।
উল্লেখ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এমএড পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর ছিল ১০০ অথচ ফল প্রকাশের পর দেখা যায় অনেকেরই একশোর মধ্যে ২০০, ১৯৮ ১৫১ নম্বর পেয়েছেন। যা নিয়েই বিতর্ক তৈরি হয়, প্রসঙ্গত বিশ্বভারতী নিজস্ব ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশিত হয়।
আরও পড়ুন : ‘ভুয়ো ভোটে নির্ভর করেই জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়’ একজন মুখ্যমন্ত্রীর কি সাজে?’
বিতর্কে কার্যত তড়িঘড়ি ওয়েবসাইট থেকে বিনয় ভবন এর এম.এড পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর আজ মেধাতালিকা বিভ্রাটে তদন্ত কমিটি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।



