একদিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬৭, সংক্রমণের সংখ্যা ক্রমবর্ধমান
শর্মিষ্ঠা চ্যাটার্জী

করোনার করালঘাত থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলার চিন্তায় মানুষ দিন গুনতে শুরু করেছিল কিন্তু তার মাঝেই একদিকে নতুন প্রজাতি ওমিক্রণের নয়া আতঙ্ক তার সাথে সাথে সারা দেশে ফের সংক্রমণের সংখ্যা বাড়ছে।
প্রাপ্ত পরিসংখ্যান থেকে তথ্য অনুযায়ী, বর্তমানে দৈনিক আক্রমন প্রায় দশ হাজার ছুঁই ছুঁই। গতকালের তুলনায় সংক্রমণ ২ হাজার বৃদ্ধি পেয়েছে। তাতে চিন্তার ভাঁজ সবার কপালে।
হিসেব বলছে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল, ৮ হাজার ৯৫৪ জন। তার আগের দিন যে সংখ্যা টা অনেকটা কম ছিল ৬ হাজার ৯৯০ জন। তবে করোনা জয় করে সুস্থতার হার প্রায় ১০ হাজার ২০৭ জন। হিসেব বলছে, একদিনে করোনাতে মৃতের সংখ্যা ২৬৭ জন।
আরও পড়ুন : টুইটার সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল
সারা দেশে আক্রান্তের সংখ্যার ভিত্তিতে সর্বাধিক সংক্রমণ কেরল রাজ্যে। তারপরের স্থানেই রয়েছে মহারাষ্ট্র ও কর্ণাটক। আক্রমণের সংখ্যার সাথে সাথে একইভাবে মৃত্যুর সংখ্যা ও বাড়ছে।
বাংলাতে দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। আমাদের রাজ্যেই গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭০৫ জন। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের প্রাণ গেছে।



