টলিউড

ফের বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায়, এবার বিচ্ছেদের ইঙ্গিত দেখা গেলো তথাগত – দেবলীনার বিবাহিত জীবনে

শর্মিষ্ঠা চ্যাটার্জী

Tathagata-Debolina : ফের বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায়, এবার বিচ্ছেদের ইঙ্গিত দেখা গেলো তথাগত – দেবলীনার বিবাহিত জীবনে - West Bengal News 24

অনুপম – পিয়া, নুসরত – নিখিল এর পর ফের বিচ্ছেদের গন্ধ পাওয়া যাচ্ছে টলিপাড়ায়। একের পর এক সংসার ভাঙছে টলিপাড়ায়। এবার তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্তের আট বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলেও এখনো পর্যন্ত ওই দম্পতি কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। আট বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন তাঁরা খবরটি চাউর হতেই রীতিমতো সরগরম টলিপাড়া।

বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কারোর দিক থেকেই তেমন কোনো উত্তর আসেনি।

 

View this post on Instagram

 

A post shared by Debleena Dutt Mukherjee (@dats_debleena)

তবে প্রশ্ন উঠছে অন্য, আট বছরের সম্পর্কে হঠাৎ কি এমন হলো যে সম্পর্ক বিচ্ছেদের পথে চলে গেলো। এই প্রশ্নের উত্তর ও টলিপাড়ায় কান পাতলেই পাওয়া যাচ্ছে, তথাগতর নতুন ছবির নায়িকা নাকি সম্পর্কের ভাঙনের নেপথ্যে রয়েছে। যদিও তথাগতর ঘনিষ্ঠ মহল এই দাবি উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন : পোশাক ও গয়না বিক্রি করছেন স্বস্তিকা!

টলিপাড়ায় একের পর এক সম্পর্কের ভাঙন। সম্প্রতি অনুপম রায় বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত ছিল ফের ভাঙনের গুঞ্জন। যদিও ওই দম্পতি এখনও সেভাবে কিছু ঘোষণা করেননি।

আরও পড়ুন ::

Back to top button