বলিউড

‘ঘর পরিস্কার করছেন!’ পুষ্পার আইটেম গানে নেচে ট্রোলড নেহা কক্কর

Neha Kakkar: ‘ঘর পরিস্কার করছেন!’ পুষ্পার আইটেম গানে নেচে ট্রোলড নেহা কক্কর - West Bengal News 24

বর্তমানে সারা সোশ্যাল মিডিয়া এক নতুন ট্রেন্ডে মেতেছে সেটি হলো পুষ্পা সিনেমার আইটেম গান ‘ও আন্টাভা’। ওই সিনেমাতে ওই গানের সাথে নেচে মঞ্চ কাঁপিয়েছেন অভিনেত্রী সামান্থা প্রভু। একটি মাত্র নাচেই প্রায় কয়েক কোটি টাকা নিয়েছেন তিনি।

পুষ্পা জ্বরে আক্রান্ত সারা নেট দুনিয়া তাই তো এবার বাদ পড়লেন না গায়িকা নেহা কক্কর। কিন্তু প্রশংসা তো দুর অন্ত তার পরিবর্তে নেহার কপালে জুটলো কটাক্ষ। এই গানে নেচে তীব্র কটাক্ষের শিকার হলেন নেহা কক্কর। নিজের ইনস্টাগ্রামে ওই গানের সাথে সমুদ্রতটে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি আর তারপরেই যত বিপত্তি।

সবুজ রঙের একটি পোশাকে চোখে সানগ্লাস পরে নেহা ও মেতেছিলেন ‘ও আন্তাভার ‘গানের সাথে। কিন্তু সব চেষ্টায় বিফল হলো। মন পেলেন না নেটাগরিকদের উলটে হতে হলো ট্রোল। সামান্থার কাছাকাছি তো অনেক দূরের গল্প তার বদলে নেহাকে দেখে যেনো মনে হয়েছে তিনি ঝাঁট দিচ্ছিলেন।

আরও পড়ুন: বিয়ে করলেন মৌনী রায়

তবে সবাই যে কেবলমাত্র ট্রোল করেছেন এমনটা নয় কেউ কেউ নেহার পক্ষ নিয়েও বলেছেন যে তিনি তো আর নায়িকা নন তিনি একজন গায়িকা তাই এত নিখুঁত ভাবে কখনোই সম্ভব নয় তার পক্ষে।

প্রসঙ্গক্রমে বলা ভালো, পুষ্পা ছবি ইতিমধ্যেই কয়েক সপ্তাহে প্রায় তিনশো কোটির ব্যবসা করে নিয়েছে। বেশ নজর কেড়েছে এই সিনেমা সবার। অন্যদিকে গায়িকা নেহা কক্করকে এখন আর বিচারকের আসনে দেখা মেলেনা।

জানা গিয়েছে, কাজের থেকে সাময়িক বিরতি নিয়ে গায়িকা বর্তমানে যোগাতে মন দিয়েছেন। কিছুদিন আগে নেহার মা হওয়ার খবর সামনে আসলেও সেসব জল্পনা কে উড়িয়ে দিয়ে দিব্যি রয়েছেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button