
এখন সবার হাতে স্মার্ট ফোন। আর আঙুলের ছোঁয়াতেই বদলে যাবে আপনার গোটা দুনিয়া। আলতো ছোঁয়াতেই পৌঁছে যাওয়া যায় অন্যের অন্দরমহলে। সবটাই সম্ভব হয়েছে ডিজিটাল দুনিয়া ও নেটিজেনদের জন্য। নেট জগতে কত কি না হয় ! তার ওপর দোসর সোশ্যাল মিডিয়া। এখানে কেউ ছুড়ে দেন বটল ক্যাপ চ্যালেঞ্জ, তো আবার কেউ হয়ে যাচ্ছেন মার্লিন মনরো। এই যেমন মার্লিন মনরোর মতো করে ছবি তুলতে গিয়ে স্কার্ট উড়ে গিয়েছিল শিল্পা শেট্টির। তেমন কান্ডই ঘটালেন মোনালি ঠাকুর।
গানের অনুষ্ঠানে জাজ থেকে সোজা প্যারিসে উড়ে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে তিনি স্লো মোশন ভিডিও করলেন নিজের। সেখানে গিয়ে তিনি মার্লিন মনরোর মতো করে পোস দিতে যান। আর তাতেই যত গোল বাঁধল। উড়ে গেল তাঁর স্কার্ট। তবে মুখে হাত দিয়ে লজ্জা ভাব এনে মুহুর্তে মার্লিন মনরো কায়দায় ম্যানেজ করে নিলেন মোনালি ঠাকুর। এই ভিডিও তিনি নিজের তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন। সঙ্গে সঙ্গে তাঁর এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।——-



