বিনোদন

১৮ বছর পর এক ছবিতে পর্দা কাঁপাতে আসছে দুই খান

১৮ বছর পর এক ছবিতে পর্দা কাঁপাতে আসছে দুই খান - West Bengal News 24

তামিল বক্স অফিসে ঝড় তুলেছিল ‘বিক্রম বেধা’। বলিউড ভক্তদের জন্য সুখবর হচ্ছে, সাড়াজাগানো সিনেমাটি হিন্দিতে রিমেক হচ্ছে। চমকের এখানেই শেষ নয়। পত্রপত্রিকার খবর, নতুন ভার্সনে পর্দা ভাগাভাগি করবেন দুই খান—আমির খান ও সাইফ আলি খান।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে শোনা যাচ্ছিল সুপারস্টার শাহরুখ খান সিনেমাটি রিমেক করতে চলেছেন। শুধু তাই নয়, তিনি বিজয় সেতুপতির চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছেন। কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। নতুন প্রতিবেদন বলছে, রিমেকে দেখা যাবে আমির খান ও সাইফ আলি খানকে।

শোনা যাচ্ছে, ছবিতে আমির খান গ্যাংস্টার বেধার চরিত্রে অভিনয় করবেন। আর সাইফ আলি খানকে দেখা যাবে মাধবন নামের পুলিশ কর্মকর্তার ভূমিকায়। পরিচালক পুশকার গায়ত্রী পরিচালনা করবেন ছবিটি।

১৮ বছর পর এক ছবিতে পর্দা কাঁপাতে আসছে দুই খান - West Bengal News 24

সাইফ-আমির সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায়। ২০০১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্লকবাস্টারের তকমা পায়।

‘বিক্রম বেধা’ একটি সাসপেন্স থ্রিলার। অনবদ্য নির্মাণ ও দুর্দান্ত অভিনয়ের দরুন এটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। চলতি বছরের শেষ নাগাদ ছবিটির কাজ শুরু হবে। আগামী বছরের শেষ দিকে মুক্তি পাবে বলেই খবরে প্রকাশ।

সূত্র : ইন্ডিয়া টুডে

আরও পড়ুন ::

Back to top button