টলিউড

নতুন ছবিতে বনি-কৌশানি!

নতুন ছবিতে বনি-কৌশানি! - West Bengal News 24

টালিউডের জনপ্রিয় জুটি বনি ও কৌশানি। তাদের একসঙ্গে জুটি মানেই সিনেমা হিট। এবারের দোলে সুপারহিট এই জুটির নতুন সিনেমার ঘোষণা এলো। সিনেমার নাম ‘মরীচিকা’। এই সিনেমার মাধ্যমে আবারও একবার বড় পর্দায় জুটি বাঁধবেন বনি-কৌশানি।

প্রেম, সিনেমা, টালিউড আর রাজনীতি সবকিছুতেই কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন এই প্রেমিক যুগল। বড় পর্দায় একসঙ্গে অভিষেক, একসঙ্গে জুটিবাঁধা তাদের।

কিন্তু রাজনীতিসহ নানাবিধ কারণে অনেক দিন ধরেই কৌশানিকে বড় পর্দায় দেখেনি দর্শক। তবে থেমে থাকেননি তারা। নতুন সিনেমা নিয়ে আবার রুপালি পর্দায় আসছেন এই তারকা যুগল।

আরও পড়ুন: দেহ ব্যবসাসহ একাধিক পেশায় জড়িত ছিলেন বইমেলায় গ্রেফতার হওয়া অভিনেত্রী রূপা দত্ত

‘মরীচিকা’ সিনেমাটি মূলত একটি ক্রাইম থ্রিলার। সিনেমাটি পরিচালনা করেছেন সুমিত সাহিল। চলতি বছরেই শুরু হবে এই সিনেমার শুটিং। সোশ্যাল মিডিয়ায় ‘মরীচিকা’র পোস্টার ও নিজের লুক শেয়ার করেছেন বনি। সেই সঙ্গে তিনি লিখেছেন: “খুব শিগগিরই আসছে ‘মরীচিকা’।”

দোলের দিন ছিল প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের জন্মদিন। তাই জীবনের বিশেষ দিনে এই সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। দর্শকপ্রিয় এই জুটি ‘স্পাইডারম্যান’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করছেন। সেই সিনেমায় রয়েছেন অভিনেত্রী ইশানি ঘোষও।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য