আন্তর্জাতিক

পাকিস্তানে অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন (দেখুন সেই ভিডিও)

Pakistan : পাকিস্তানে অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন (দেখুন সেই ভিডিও) - West Bengal News 24

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ারকোট সেনানিবাসের কাছে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেনানিবাস এলাকা থেকে ওই বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে।

বৈদুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।

আইএসপিআর ওই সংক্ষিপ্ত বিবৃতিতে আরও জানায় আগুনে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, সময়মত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য