
নব্বইয়ের দশকে বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সম্পর্কের কথা সকলের জানা। এই যুগলের একমাত্র কন্যা মাসাবা গুপ্তা। ইতোমধ্যে ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
ভিভকে বিয়ে না করেই মেয়ের জন্ম দিয়েছিলেন নীনা গুপ্তা। বিবাহ-বহির্ভূত সন্তান মাসাবার জন্মের পর বিষয়টি নিয়ে সে সময় কম সমালোচনা হয়নি। তবে সবদিক সামলে মেয়েকে একাই বড় করেছেন এই অভিনেত্রী।
মাসাবা কি পারবেন মায়ের মতো বিয়ে ছাড়াই সন্তানের জন্ম দিতে? মাসাবার উত্তর- সে সাহস তার নেই।
এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘বিবাহ-বহির্ভূত সন্তান হিসেবে বেড়ে ওঠার সময়ে বরাবরই আমাকে শুনতে হয়েছে, আমি অতিরিক্ত আধুনিক। কথা শুনতে হয়েছে আমার মা’কেও।
আধুনিকতার তকমা নেতিবাচক ভাবেই লেগেছিল আমাদের গায়ে। তবে মায়ের মতো বিয়ে না করে সন্তানের জন্ম দেয়ার সাহস আমার নেই।’
মাসাবা চান না তার মতো আর একটি শিশুর জীবনে একই রকম মানসিক চাপের পরিস্থিতি তৈরি হোক।



