বলিউড

করণ জোহরকে অপহরণের পরিকল্পনা!

করণ জোহরকে অপহরণের পরিকল্পনা! - West Bengal News 24

জানা গেছে, এ মাসের প্রথমদিকেই একটি হুমকির চিঠি পেয়েছিলেন সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে রাখা ছিলটি।

সেখানে লিখা ছিল, পাঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসেওয়ালার মতো পরিণতি সালমান খান ও সেলিম খানের। চিঠিটি পাওয়া মাত্রই বান্দ্রা থানায় এফআইআর দায়ের করে খান পরিবার। সঙ্গে সঙ্গে তদন্তও শুরু করে পুলিশ। ধরা পড়ে দলটি।

ভারতীয় পুলিশ জানিয়েছে, সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় সৌরভ মহাকাল অন্যতম বড় ভূমিকা পালন করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে। এই সৌরভ মহাকালই পুলিশকে জানিয়েছে, করণ জোহরকে অপহরণ ও টাকা আদায়ের পরিকল্পনার কথা।

অভিযুক্ত সৌরভ মহাকালের দাবি, পরিচালক করণ জোহর নাকি তাদের লক্ষ্য ছিলেন। সেই কথা যাচাইবাছাই করে দেখছে পুলিশ।

 

আরও পড়ুন ::

Back to top button