প্রযুক্তি

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে খুঁজে পাবেন

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে খুঁজে পাবেন - West Bengal News 24

ওয়াইফাইয়ের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট কানেকশন আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। আজকাল প্রায় সব মধ্যবিত্তের ঘরেই ওয়াইফাই কানেকশন দেখা যায়। এছাড়াও অনেক অফিসে ইন্টারনেট ব্যবহারের জন্য দেখা যায় এই ওয়্যারলেস প্রযুক্তি।

নিয়মিত ব্যবহার না করার কারণে অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে যান অনেকেই। যার কারণে নতুন ডিভাইস সেই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করা সম্ভব হয় না।

আরও পড়ুন :: অ্যাপ ছাড়াই ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়! না জানা থাকলে জেনে নিন

তবে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে গেলে তা ফের খুঁজে বের করা সম্ভব। তাও আবার মাত্র কয়েক সেকেন্ডেই। কীভাবে হারিয়ে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে পাবেন? এ কাজে লাগবে একটি কম্পিউটার, যা সেই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে ইতোমধ্যেই কানেকটেড রয়েছে।

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে খুঁজে পাবেন - West Bengal News 24

Windows PC ব্যবহার করে হারিয়ে যাওয়া ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজে পাবেন যেভাবে

  • Start বাটনে ট্যাপ করে Control Panel ওপেন করুন
  • Network and Internet Settings ওপেন করুন
  • PC তে Windows 11 চললে Network and Sharing Center অপশন বেছে নিন
  • Connections অপশন বেছে নিয়ে নিজের ওয়াইফাই নেটওয়ার্কের ওপর ক্লিক করুন
  • স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে Wireless Properties অপশন বেছে নিন। এরপর Security ট্যাবে ক্লিক করে Show characters এর পাশে যে বক্সটি আছে সেখানে ক্লিক করুন।

macOS কম্পিউটার ব্যবহার করে পাসওয়ার্ড খুঁজে পাবেন যেভাবে

  • কম্পিউটারে Keychain access অ্যাপ ওপেন করুন
  • সাইডবারে System অপশনে ক্লিক করুন
  • Passwords অপশন বেছে নিন। উইন্ডোর ওপর এই অপশন দেখা যাবে
  • যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজতে চাইছেন তালিকা থেকে সেই নেটওয়ার্কের ওপর ডাবল ক্লিক করুন
  • Show Password অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড দেখার জন্য আপনার কম্পিউটারের সিস্টেম পাসওয়ার্ড টাইপ করতে হবে। এরপর সেখানে আপনার সিলেক্ট করা ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখিয়ে দেবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য