
করোনা অতিমারি কাটিয়ে দুই বছর পর চেনা ছবি রেড রোডে।
স্বাধীনতা দিবসে ফের জমজমাট রেড রোড। সামিল হাজার হাজার মানুষ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ চোখ ধাঁধিয়ে দিল সকলের।
সকাল ১০টায় রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মুহূর্তেই হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হল রেড রোডে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদক দিয়ে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী। চলতি বছরে ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো।
দুর্গাপুজোর ট্যাবলো দেখা গেল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে। ট্যাবলো প্রদর্শনীর সময় শোনা গেছে মুখ্যমন্ত্রীর কণ্ঠের স্তোত্রপাঠ।
সূত্র : আজকাল



