বিনোদন

ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা

ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা - West Bengal News 24

শুধু বলিউডি তারকা মাধুরী দীক্ষিত কিংবা হলিউডি তারকা ব্র্যাড পিটই নন, ভক্তদের বিয়ে করেছেন আরও বহু তারকা। এ লেখায় থাকছে তেমন কয়েকজন তারকার তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. মাধুরী দীক্ষিত- ড. শ্রীরাম নেনে

ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা - West Bengal News 24
ড. শ্রীরাম নেনে মাধুরী দীক্ষিতের অসম্ভব ভক্ত ছিলেন। এরপর ১৯৯৯ সালে তারা বিয়ে করেন।

২. এলভিস প্রিসলি-প্রিসিলা ওয়াগনার

ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা - West Bengal News 24
প্রিসিলা ওয়াগনার মাত্র ১৪ বছর বয়সেই এলভিসের এত ভক্ত ছিলেন যে, পরিবারের সদস্যদের কাছে তিনি তার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার তাগিদ দিয়েছিলেন। এলভিসের চেয়ে বহু বছরে ছোট হলেও তিনি তার অসম্ভব ভক্ত ছিলেন। এরপর ২১ বছর বয়স হলে তিনি এলভিসকে প্রস্তাব দেন এবং ১৯৬৭ সালে তারা বিয়ে করেন। অবশ্য ১২ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়।

৩. মমতাজ- ময়ুর মাধভানি

ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা - West Bengal News 24
এ উপমহাদেশের বিখ্যাত অভিনেত্রী মমতাজের অসম্ভব ভক্ত ছিলেন ব্যবসায়ী ময়ুর মাধভানি। তারা ১৯৭৪ সালে বিয়ে করেন।

৪. ব্র্র্যাড পিট- জেনিফার অ্যানিস্টন

ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা - West Bengal News 24
ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন প্রথম দেখা করেন ১৯৯৮ সালে একটি ব্লাইন্ড ডেটে। তারা ২০০০ সালে বিয়ে করেন। ২০০৫ সালে তাদের ডিভোর্স হয়ে যায়।

৫. সান্দ্রা বুলক- জেসে জেমস

ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা - West Bengal News 24
অস্কার বিজয়ী সান্দ্রা বুলক মটরসাইকেল নির্মাতা জেসে জেমসকে বিয়ে করেন ২০০৫ সালে। ২০১০ সালে তারা পৃথক হয়ে যান।

৬. টম ক্রুজ- কেটি হোমস

ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা - West Bengal News 24
টম ক্রুজের একজন বড় ফ্যান ছিলেন কেটি হোমস। তারা ২০০৬ সালে বিয়ে করেন।

৭. ভিক্টোরিয়া বেকহাম- ডেভিড বেকহাম

ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা - West Bengal News 24
ফুটবলার ডেভিড বেকহাম স্পাইস গার্লসের ফ্যান ছিলেন। আর এ জুটি ১৯৯৭ সালে প্রথম মিলিত হন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য