সাহিত্য

কলকাতায় নজরুলতীর্থে নজরুল স্মরণ

কলকাতায় নজরুলতীর্থে নজরুল স্মরণ - West Bengal News 24

গত ২৮ আগস্ট কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে, নজরুলতীর্থ আয়োজন করে একটি বিশেষ অনুষ্ঠানের, গানে ও কবিতায় ‘নজরুল স্মরণ’।

অনুষ্ঠানের শুরুতে WBHIDCO – এর ম্যানেজিং ডিরেক্টর এবং NKDA-এর চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন নজরুলের প্রতিকৃতিতে মাল্য দান করেন। তাঁর মূল্যবান বক্তব্য অনুষ্ঠানকে সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছায়ানট (কলকাতা) – এর শিল্পীবৃন্দ। সোমঋতা মল্লিকের পরিচালনায় সমবেত ভাবে নজরুলের দেশাত্মবোধক গান পরিবেশন করেন রীণা রায়, অনীতা বসু, সোমা রায় বর্মন, বন্দনা রায় সরকার ও সুরূপা মল্লিক।

কলকাতায় নজরুলতীর্থে নজরুল স্মরণ - West Bengal News 24

শিশু শিল্পীদের পরিবেশনা বিশেষভাবে নজর কাড়ে। রাজরূপা ভঞ্জ চৌধুরী ও আজিম মন্ডলের কণ্ঠে শোনা যায় ‘ঘুম জাগানো পাখী’ ও ‘খাঁদু দাদু’।

সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেন মঞ্জরী (পরিচালনায় মিতালী চ্যাটার্জী) এবং গীতিলোক সেন্টার ফর পারফর্মিং আর্টসের শিল্পীরা (পরিচালনায় দেবযানী মজুমদার)।

কলকাতায় নজরুলতীর্থে নজরুল স্মরণ - West Bengal News 24

একক কবিতায় অংশগ্রহণ করেন শর্মিষ্ঠা হাজরা, ইন্দ্রাণী লাহিড়ী, বন্দনা রায় সরকার, তাপসী দাস এবং তাপসী হালদার।

অনুষ্ঠান শেষ হয় ছায়ানট (কলকাতা) – এর সভাপতি সোমঋতা মল্লিকের কণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।

আরও পড়ুন ::

Back to top button