আন্তর্জাতিক

‘গিয়ার’ পাল্টানোর দক্ষতা দেখে চালককেই করলেন বিয়ে

‘গিয়ার’ পাল্টানোর দক্ষতা দেখে চালককেই করলেন বিয়ে - West Bengal News 24

কেউ মুগ্ধ রূপে, কেউ বা গুণে। কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যা শুনে অবাক হবেন আপনিও। রূপ বা গুণে নয়, অর্থ বা সম্পদেও নয়, গাড়ির গিয়ার বদলানোর ধরন দেখে এক ব্যক্তির প্রেমে পড়েন নারী। তা-ও আবার নিজের গাড়ির চালক। বেশ কিছু দিন প্রেমের পর চালককে বিয়েও করে ফেলেন তিনি।

অবাক করা এই ঘটনাটি পাকিস্তানের। এভাবেই গাড়ি চালানো শিখতে গিয়েই ২১ বছরের এ চালকের প্রেমে পড়েন খাতিজা। চালকের গিয়ার বদলানোর ধরন দেখে নিজেই দেন প্রেমের প্রস্তাব। ধর্ম-বর্ণ কিংবা জাত-পাত না দেখে নেন বিয়ের সিদ্ধান্তও।

সম্প্রতি ডেইলি পাকিস্তান-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মহিলা জানান, স্বামী তার গাড়ি চালাতেন। মাঝেমধ্যে তাঁকে গাড়ি চালানো শেখাতেন। সেই সময় যে ভঙ্গিতে তিনি গাড়ির গিয়ার পরিবর্তন করতেন, সেই ভঙ্গি মহিলাকে আকৃষ্ট করত।

সেই আকর্ষণ থেকে ধীরে ধীরে চালকের প্রেমে পড়ে যান তিনি। এ ভাবে বেশ কিছু দিন চলার পর নিজের মনের ইচ্ছা চালককে জানান মহিলা। গাড়িচালকও সেই প্রস্তাবে সম্মতি জানান। তার পর দু’জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

তবে দুঃখের বিষয় যে গাড়িতে চালকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মহিলার, সেই গাড়িই নাকি হারিয়ে গিয়েছে বলে দাবি মহিলার স্বামীর।

এই প্রথম নয়, এর আগেও পাকিস্তান থেকে এমন আজব ঘটনা প্রকাশ্যে এসেছিল। এর আগেও পরিচারকের প্রেমে পড়ে তাঁকেই বিয়ে করেন গৃহকর্ত্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য