আন্তর্জাতিক

খুনি শ্রমিক ২৯ বছর পর কোটিপতি অবস্থায় গ্রেপ্তার!

খুনি শ্রমিক ২৯ বছর পর কোটিপতি অবস্থায় গ্রেপ্তার! - West Bengal News 24

আসামি জিওং। ১৯ বছর আগের ঘটনা তখন তিনি একটি খুনের মামলার আসামি। সে সময় পেশায় ছিলেন একজন শ্রমিক। সম্প্রতি তাকে যখন চীনের পুলিশ যখন গুয়াংডং প্রদেশের হুইঝউ থেকে গ্রেপ্তার করে, তখন তিনি রীতিমতো কোটিপতি।

শুক্রবার (১১ নভেম্বর) চীনের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোর বরাত দিয়ে করা বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীনের রাষ্ট্রায়ত্ত একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের হুইঝউ থেকে জিওংকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে খুঁজতে গিয়ে চীনা পুলিশের একটি দল দেশটির মধ্যাঞ্চলের হুবেই জিয়নগিয়াং শহর থেকে প্রায় ১২০০ কিলোমিটার ভ্রমণ করে গুয়াংডংয়ের হুইঝউয়ে পৌঁছায়। পরে সেখানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৯৯৩ সালে বেইজিংয়ে এক দাঙ্গায় একজনকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ মাথায় নিয়ে ফেরার হন জিওং।

বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা বেইজিং ইয়ুথ ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন দশকে জিওং রীতিমতো কোটিপতি হয়ে উঠেছেন। তবে কীভাবে জিওং এত অর্থবিত্তের মালিক হয়েছেন, তা পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়নি।

বেইজিং ইয়ুথ ডেইলির প্রতিবেদন আরও বলা হয়েছে, সাধারণ শ্রমিক থেকে কোটিপতি হয়ে ওঠা জিওং একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করতেন। তার অধীনে কাজ করেন বেশ কয়েক শ শ্রমিক। যাই হোক, ২৯ বছর পর হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জিওংকে গ্রেপ্তারের পর এক পুলিশ কর্মকর্তা তাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এখন আপনি ভালো করেই জানেন, আমরা কেন আপনাকে খুঁজে বের করতে এসেছিলাম।’ ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এবার সময় এসেছে পাপের সাজা ভোগার।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য