রাজনীতিরাজ্য

”শেষ দেখে ছাড়ব, প্রয়োজনে দিদি ও অভিষেককে জানাবো” – নিহত লালনের পরিবারকে পাশে নিয়ে বার্তা শতাব্দীর

”শেষ দেখে ছাড়ব, প্রয়োজনে দিদি ও অভিষেককে জানাবো” – নিহত লালনের পরিবারকে পাশে নিয়ে বার্তা শতাব্দীর - West Bengal News 24

বগুটুই কাণ্ডে মৃত লালন শেখের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। নিহত লালনের স্ত্রী ও পরিবারের পাশে থাকার আশ্বাস শাসকদলের। সিবিআই (CBI) হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে শেষ দেখার হুঁশিয়ারি দিয়েছেন বীরভূমে তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) এই ব্যাপারে অবগত করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

লালনের পরিবারের লোকজন সহ সকলে সিবিআই (CBI) এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগে সরব হয়েছেন। নিজেদের হেফাজতে নিয়ে লালন কে মারধর করেছেন সিবিআই (CBI) আধিকারিকরা। এমনকি রেয়াত করেন নি লালনের স্ত্রীকেও।

”একজন মহিলার গায়ে কিভাবে হাত দেন সিবিআই (CBI) আধিকারিকরা” – সেই বিষয় অভিযোগ ক্ষুব্ধ তৃণমূল সাংসদের (TMC MP)। এবার এই বিষয়ে লাগল রাজনৈতিক রং। বিজেপির (BJP) অভিযোগ তৃণমূলের (TMC) চক্রান্তে সিবিআই (CBI) এর বিরুদ্ধে অভিযোগ করছে নিহত লালনের পরিবার।

কালবিলম্ব না করে বিজেপির (BJP) বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। নিহত লালনের পরিবারের লোকজন কোন দলের কথা নয় , নিজের পরিবারের কথাযই বলেছে , এটাই জানিয়েছেন সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। স্বামীর মৃত্যুতে মুখ খুলেছেন লালনের স্ত্রী রেশমা বিবি।

রেশমার অভিযোগ , ”সিবিআই তদন্তের প্রয়োজনে তাদের বাড়ি সিল করে দিয়েছিল। তাহলে সিল করা বাড়িতে চুরি হয় কি করে ? বন্ধ বাড়ি থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ স্বর্ণালংকার চুরি হয়েছে”। স্বামী লালন শেখের মৃত্যুতে সিবিআই (CBI) এর হুমকি ও মারধরের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন রেশমা বিবি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য