রাজ্য

হাইকোর্টের নির্দেশে অনিশ্চয়তার মুখে প্রাথমিকের ৩০ হাজার শিক্ষকের চাকরি, কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়

হাইকোর্টের নির্দেশে অনিশ্চয়তার মুখে প্রাথমিকের ৩০ হাজার শিক্ষকের চাকরি, কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় - West Bengal News 24

এবার প্রাথমিকে ৩০ হাজারের বেশি শিক্ষকের চাকরি জীবন অনিশ্চয়তার মুখে। হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে প্রাথমিকের ৩০ হাজার স্কুল শিক্ষক। নিয়ম মেনে নিয়োগ হয়নি , প্রশ্ন তুলে মামলাকারীদের দেওয়া ১৩৯ জনের নম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদকে মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly)।

এ বিষয়ে বিজেপিপন্থী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির (Trun jyati Tiwari) দাবি , ”২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলে ৮২৪ জনের নাম রয়েছে।

মামলাকারীরা ইন্টারভিউ না দিয়েই তাঁদের থেকে বেশি নম্বর পেয়েছেন। ১৩৯ জনের একটি তালিকা তৈরি করা হয় , চাকরি পেয়েছেন এমন অপ্রশিক্ষিতদের থেকে যাঁদের নম্বর বেশি।”

প্রসঙ্গত , প্রিয়াঙ্কা নস্কর সহ ১৪০ জন অপ্রশিক্ষিত প্রার্থী প্রাথমিকে চাকরির দাবিতে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন। অভিযোগ প্রমাণিত হলে তো ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়বে। এই নিয়োগ বেআইনি ভাবে হলে চাকরি বাতিল করবে আদালত (Court)।

এমনটাই জানিয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyati Tiwari)। এর পাশাপাশি চাকরি দেওয়ার বিষয় নদীয়ার (Nadia) তেহট্ট এর তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে অভিযোগ করেছেন আইনজীবী তরুণ জ্যোতি। বিধায়কের অডিও প্রকাশ্যে এসেছে বলেও দাবি করেন আইনজীবী (Lawyer)।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য