জাতীয়

শেষ স্বস্তির প্রহর ! ফের করোনায় কাঁপতে চলেছে দেশ? বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শেষ স্বস্তির প্রহর ! ফের করোনায় কাঁপতে চলেছে দেশ? বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী - West Bengal News 24

মাস্ক (Mask) ছাড়া অবাধে ঘুরে বেড়ানোর দিন বোধহয় শেষ হতে চলেছে ! আবারো করোনায় (COVID-19) কাঁপতে চলেছে দেশ ? চীনে করোনার বাড়বাড়ন্তের উদ্বেগ এসে পৌঁছেছে এদেশেও। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই পরিকল্পনা পর্যালোচনা করে প্রস্তুত হতে চাইছে কেন্দ্রীয় সরকার (Central Government)। শীর্ষকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডব্য।

সাম্প্রতিক সময় চিনে (Chiana) হু হু করে বেড়েছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু মিছিল। চিকিৎসার জন্য প্রয়োজনীয় বেড মিলছে না চীনের হাসপাতালে। রোগীর চাপ সামলাতে বিধ্বস্ত চিকিৎসকরা। সব মিলিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতি সে দেশে। তবে এবার অতীত থেকে শিক্ষা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারও (Central Government) সমস্ত রাজ্যকে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়েছে।

শীর্ষ কর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকের পর কেন্দ্রের তরফে বেশ কয়েকটি নির্দেশ স্পষ্ট করা হয়েছে। প্রথমত , করোণা (Covid-19) আক্রান্ত হলেই নমুনার জিন সিকুয়েন্সিং করতে হবে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের (Health Department) অধীনস্থ ইনসাকগ সংস্থায়। দ্রুত আক্রান্ত চিহ্নিতকরণে জিনোম সিকোয়েন্সিং এর প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)।

করোনা ভাইরাসের আশঙ্কার মাঝেই কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধীকে (Rahul Gandhi) চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসসুখ মান্ডব্য (Mansukh Mandobia)। কোভিড বিধি মেনে ‘ভারত জোড়া’ যাত্রার আবেদন জানিয়েছেন তিনি। যদি করনাবিধি মানা সম্ভব না হয় তাহলে যাত্রা স্থগিত রাখার ও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister)।

আরও পড়ুন ::

Back to top button