জাতীয়

বছরের প্রথম দিনেই কলকাতায় উধাও শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বছরের প্রথম দিনেই কলকাতায় উধাও শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে - West Bengal News 24

বছরের প্রথম দিনই শীতের দাপট কম। শীতের আমেজ থাকলেও, তাপমাত্রা (Temparature) বাড়ল ২০২৩ সালের পয়লা জানুয়ারিতেই। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি আপাতত নয়। আগামী তিন দিন এরকমই থাকবে আবহাওয়া (Weather)।

আবহাওয়া দফতর সূত্রে খবর , কলকাতায় এক রাতে তিন ডিগ্রি পারদ চড়ল। বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার। দার্জিলিং , কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আজও হালকা বৃষ্টির (Rain) সামান্য সম্ভাবনা।

রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা (Temparature) ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বেশিরভাগ জেলাতেই হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। খুব কম জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা।

আগামী দু-তিন দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের (North West) রাজ্যগুলিতে। মঙ্গল ও বুধবার দিল্লিতে (Delhi) শৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে। শৈত্য প্রবাহ ইতিমধ্যেই রয়েছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh) এবং রাজস্থানে (Rajasthan) । সমতলেও তাপমাত্রা নামার ইঙ্গিত আবহাওয়াবিদদের। মধ্য ভারতের কিছু রাজ্যে দু থেকে তিন ডিগ্রি।

ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি সহ পাঞ্জাব , হরিয়ানা চন্ডিগড় ,উত্তরপ্রদেশ এবং বিহারে। আগামী চার পাচ দিন এই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে আসাম (Assam) , মেঘালয় মনিপুর , মিজোরাম এবং ত্রিপুরায়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য