রাজনীতিরাজ্য

রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও শিরোভূষণে মিলে গেলেন মোদী-মমতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও শিরোভূষণে মিলে গেলেন মোদী-মমতা - West Bengal News 24

রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও শিরোভূষণে মিলে গেলেন দুজনে। মিলে গেলেন প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী। ঠিক এক মাস আগে ১৮ ডিসেম্বর শিলংয়ে গিয়ে যে মুকুট পরেছিলেন মোদী (Narendra Modi) , বুধবার, ১৮ জানুয়ারি সেই মুকুটই দেখা গেল দিদির মাথায়। মমতার (Mamata Banerjee) মুকুটে হালকা নীলের সঙ্গে সাদা বর্ডার। আর মোদীরটিতে ছিল গাঢ় নীলের সঙ্গে মেরুন বর্ডার।

ফেব্রুয়ারি মাসেই বিধানসভা নির্বাচন মেঘালয়ে। চেরাপুঞ্জি, মৌসিনরামের রাজ্যে এই প্রথম বিধানসভা নির্বাচনে (Assembly Election) অংশ নিতে চলেছে তৃণমূল (Trinamool Congress) । মমতা ভোট প্রস্তুতির জন্য আগেই মেঘালয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে। বুধবার তৃণমূলনেত্রী নির্বাচনের প্রচার শুরু করে দিলেন। মাথায় খাসি মুকুট।

আপাতদৃষ্টিতে ‘টুপি’ বলে মনে হলেও আদতে কিন্তু এটি ‘মুকুট’। যা খাসি জনজাতিদের পরম্পরার প্রতীক। মমতার (Mamata Banerjee) মাথায় ছিল কাপড়ের তৈরি নীল মুকুট তাতে সাদা বর্ডার। রীতি মেনে তার উপরে বিভিন্ন পাখির পালক ঝুঁটির মতো করে বাঁধা। খাসিরা যে এক সময়ে মূলত শিকারি ছিলেন, তারই পরিচয় বহন করে ওই পালক।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য