জানা-অজানা

সারা বছর মটরশুঁটি ভালো রাখার উপায়

সারা বছর মটরশুঁটি ভালো রাখার উপায় - West Bengal News 24

শীত শেষ মানে সকাল-সকাল কড়াইশুঁটির কচুরি আর ঝাল ঝাল আলুর দম। কিন্তু শীত দূরে চলে যাওয়া শুরু করেছে। ফলে ঠান্ডার আমেজ গায়ে মেখে মটরশুঁটির দিয়ে তৈরি কচুরির স্বাদ নেয়ার সময় কমে আসছে। কিন্তু মটরশুঁটির দৌড় যে শুধু কচুরিতে সীমাবদ্ধ, তা তো নয়। যে কোনো রান্নায় মটরশুঁটি দিলেই খাবারের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়।

তা হলে কী শীতকাল ছাড়া মটরশুঁটি পাতে পড়বে না? সারা বছর মটরশুঁটি খেতে চাইলে এখনই বেশি করে কিনে রাখুন। মটরশুঁটি সংরক্ষণের বিশেষ কিছু উপায় রয়েছে। সেগুলো জানলে আর সমস্যা হবে না।

>> খোসা ছাড়া মটরশুঁটিগুলো আলাদা পাত্রে রাখুন। এক চামচ মতো সরিষার তেল মটরশুঁটিতে মাখিয়ে নিন। এ বার এই সর্ষের তেলে মাখানো মটরশুঁটিগুলি একটি পলিথিনের ব্যাগে ভরে মুখটা ভাল করে বেঁধে দিন। মটরশুঁটির ব্যাগটি ফ্রিজে তুলে রাখুন। এই ভাবে রাখলে এক বছর ভাল থাকবে মটরশুঁটি।

>>বছরভর মটরশুঁটি ভালো রাখার সহজ একটি উপায় হচ্ছে সেদ্ধ করে রাখা। গরম জলে মটরশুঁটি দিয়ে ২ মিনিট মতো ফুটিয়ে নিন। এ বার গরম জল থেকে মটরশুঁটি আলাদা পাত্রে তুলে রাখুন। তার পর ঠান্ডা জলে মটরশুঁটিগুলো ধুয়ে শুকনা কাপড়ে জড়িয়ে রাখুন।

>>মটরশুঁটি শুকিয়ে এলে বাতাস ঢুকবে না এমন কৌটাতে ভরে রেখে দিন। বছরভর ভালো থাকবে মটরশুঁটি।

>> বাজার ঘুরলেই চোখে পড়বে অঙ্কুরিত মটরশুঁটি। এগুলো কিনে রাখতে পারলে ভালো। শিস বেরোনো মটরশুঁটি সহজে নষ্ট হয় না। তাই এইগুলো কিনে রাখতে পারলে নিশ্চিন্ত। সারা বছর ব্যবহার করতে পারবেন।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য